রামপালে আপন ভাইয়ের হয়রানি; নিরাপত্তা চেয়ে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

রামপালে আপন ভাইয়ের হয়রানি; নিরাপত্তা চেয়ে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন..

আসাদুজ্জামান শেখ সোবহান, জেলা প্রতিনিধি avatar   
আসাদুজ্জামান শেখ সোবহান, জেলা প্রতিনিধি
রামপালে আপন ভাইয়ের হয়রানি; নিরাপত্তা চেয়ে  ভুক্তভোগীর সংবাদ সম্মেলন..
রামপালে আপন ভাইয়ের হয়রানি; নিরাপত্তা চেয়ে  ভুক্তভোগীর সংবাদ সম্মেলন..
ছবি: সংগৃহীত
****
বাগেরহাট প্রতিনিধি:
রামপালে হামলা-মামলা করে হয়রানির প্রতিকার ও পরিবারের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেছেন সগুনা গ্রামের বাসিন্দা পুলক কুমার পাল। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ১টায় উপজেলার ফয়লাহাটে আয়োজিত এই সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্যে অভিযোগ করেন, তাদের পিতা মৃত নিশিকান্ত পাল জীবিত থাকাকালে স্বেচ্ছায় একটি দানপত্র দলিলের মাধ্যমে জমি হস্তান্তর করেন।
 
পুলক কুমার পাল জানান, ২০১৮ সালের ৯ এপ্রিল (দলিল নং ৬০৩/১৮) রামপাল সাব-রেজিস্ট্রার অফিসে গিয়ে তার পিতা ৯৪ নং সগুনা মৌজার বিআরএস ২৩০, ২০, ১৯১ খতিয়ানভুক্ত ০.৯৫ একর এবং ৯৩ নং পিত্তে মৌজার বিআরএস ১৯২ খতিয়ানভুক্ত ৬১১ দাগের ০.২৫ একরসহ মোট ১.২০ একর জমি তাকে ও তার পৌত্র আকাশ কুমার পালের নামে দানপত্র দলিল করেন।
 
কিন্তু ওই জমি নিজের দাবি করে তার ছোট ভাই প্রশান্ত কুমার পাল বিভিন্ন সময় অফিস-আদালত ও থানা-পুলিশে অভিযোগ করে হয়রানি করে আসছেন বলে তিনি অভিযোগ করেন। খারাপ লোকের প্ররোচনায় প্রশান্ত কুমার পাল যে কোনো সময় বড় ধরনের ক্ষতি করতে পারেন—এমন আশঙ্কা প্রকাশ করে পুলক কুমার পাল প্রশাসনের কাছে নিজের ও পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। সংবাদ সম্মেলনে পুলক কুমার পালের পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন
কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator