আইন মেনে সড়কে চলি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি - এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটে " নিরাপদ সড়ক চাই " জেলা শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক,র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বিকেলে জয়পুরহাট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে র্যালী বের হয়ে উপজেলা পরিষদের চত্বরে শেষ হয়। সেখানে আলোচনা সভা ও নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়।
নিরাপদ সড়ক চাই জয়পুরহাট জেলা শাখার সভাপতি মোঃ নুর ই আলম সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইসমাইল হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথির হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক বিপুল কুমার, সিভিল সার্জন আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ আরিফ হোসেন,জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেন, জেলা জামায়েতের সহকারি সেক্রেটারি হাসিবুল আলম লিটন,জয়পুরহাট চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি আনোয়ারুল আনু, এনসিপি জেলার যুগ্ম সমন্বয়ক ওমর আলী বাবু বিআরটিএ ইন্সপেক্টর রামকৃষ্ণ পোদ্দার সহ সংগঠনের নবনির্বাচিত উপদেষ্টা মন্ডলী ও কমিটির বিভিন্ন সদস্যরা।
নবনির্বাচিত কমিটিতে ৯ সদস্য উপদেষ্টা ও কার্যনির্বাহী সদস্য ৪১ জন এবং কমিটি দুই বছরের জন্য অনুমোদন করার পর অভিষেক অনুষ্ঠিত হয়।
পাঁচ দফা দাবিতে আক্কেলপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ ২৬ সেপ্টেম্বর, ২৫ইং
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে জয়পুরহাটের আক্কেলপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে আক্কেলপুর উপজেলা জামায়াতের উদ্যোগে দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আক্কেলপুর হাসপাতাল গেটে গিয়ে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে উপজেলা আমির মাওলানা শফিউল হাসান দিপুর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মামুনুর রশিদ, জয়পুরহাট-২ আসনের সংসদ সদস্য প্রার্থী এস এম রশেদুল আলম সবুজ এবং পৌর আমির জাকারিয়া হোসেন।
এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা সেক্রেটারি মাওলানা মোস্তাফিজুর রহমান, বায়তুলমাল সেক্রেটারি হাবিবুর রহমান, অফিস সেক্রেটারি মোস্তাফিজুর রহমান, পৌর সেক্রেটারি রিপন হোসেনসহ অন্যান্য নেতাকর্মীরা।
বক্তারা পাঁচ দফা দাবি অবিলম্বে মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
Ứng dụng "Eye News BD"
Bình luận 0