মিরসরাইয়ে সালাতু সালাম মাহফিল অনুষ্ঠিত | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

মিরসরাইয়ে সালাতু সালাম মাহফিল অনুষ্ঠিত

Mirsarai Upazila avatar   
Mirsarai Upazila
মিরসরাইয়ে সালাতু সালাম মাহফিল অনুষ্ঠিত
মিরসরাইয়ে সালাতু সালাম মাহফিল অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত
চট্টগ্রামের মিরসরাইয়ের চৈতন্যেরহাট বাজার ব্যবসায়ী ও সিএনজি চালক সমিতির যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে সালাতু সালাম মাহফিল। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাতভর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের চৈতন্যেরহাট সিএনজি স..

মাহফিলে মাওলানা কবির আহম্মদের সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন লেখক ও  ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমফিল গবেষক মুফতি রেজাউল কাওসার।

 

এ সময় ব্যবসায়ী মোহাম্মদ ফারুক, সাইফুল ইসলাম, ইউসুফ, মোহাম্মদ শহিদ, মোহাম্মদ রাজু, আলাউদ্দিন মারুফ, সিএনজি চালক সমিতির মফিজুর রহমান, মোহাম্মদ সেলিম, মোহাম্মদ সুমন এবং মোহাম্মদ মুন্নার সার্বিক তত্ত্বাবধানে  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৮ নম্বর দুর্গাপুর ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক জসিম উদ্দিন, সাবেক সদস্য সচিব আজিজুল হক মেম্বার।

 

রাতব্যাপী মাহফিলে বক্তব্য রাখেন মাওলানা জামশেদ আলম, মফিজুর রহমান, বোরহান উদ্দিন,  আব্দুল হালিমসহ বহু আলেম।

Walang nakitang komento


News Card Generator