চট্টগ্রামে খালার বাসায় বেড়াতে গিয়ে পুকুরে পড়ে শিশুর মৃত্যু | আই নিউজ বিডি

চট্টগ্রাম

চট্টগ্রামে খালার বাসায় বেড়াতে গিয়ে পুকুরে পড়ে শিশুর মৃত্যু

স্থানীয়রা জানান, অল্প বয়সী শিশুদের খেলাধুলার সময় অভিভাবকদের তদারকি না থাকলে প্রায়ই এ ধরনের দুর্ঘটনা ঘটে। তারা পুকুর–ঘাটের চারপাশে সুরক্ষা ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন।..
Chia sẻ lên Eidok
চট্টগ্রামে খালার বাসায় বেড়াতে গিয়ে পুকুরে পড়ে শিশুর মৃত্যু
Ảnh: tư liệu

 

নেজাম উদ্দীন, রাঙ্গুনিয়া
চট্টগ্রামের রাউজানে খালার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরে ডুবে চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার কচুখাইন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শিশুর নাম আনিকা (৪)। সে দুই বোনের মধ্যে ছোট। তার পিতা আলাউদ্দিন রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের দেব্বর পাড়ার বাসিন্দা।

পরিবার সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে আনিকা মায়ের সঙ্গে রাউজান কচুখাইনে খালার বাড়িতে বেড়াতে যায়। বৃহস্পতিবার দুপুরে খেলার এক পর্যায়ে সবার অগোচরে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। পরে স্বজনরা খুঁজে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হঠাৎ শিশুমৃত্যুর ঘটনায় খালার বাড়ি ও নিজ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনরা কান্নায় ভেঙে পড়েছেন।

স্থানীয়রা জানান, অল্প বয়সী শিশুদের খেলাধুলার সময় অভিভাবকদের তদারকি না থাকলে প্রায়ই এ ধরনের দুর্ঘটনা ঘটে। তারা পুকুর–ঘাটের চারপাশে সুরক্ষা ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন।

Bình luận 0

Không có bình luận nào được tìm thấy

Những bài viết liên quan

কালুখালীতে সর্বহারার নামে অপহরণ বাণিজ্য: নেপথ্যে সাবেক চেয়ারম্যান সূর্য মুনসী Khác কালুখালীতে সর্বহারার নামে অপহরণ বাণিজ্য: নেপথ্যে সাবেক চেয়ারম্যান সূর্য মুনসী 208 Views নারায়ণগঞ্জে মুফতি আমির হামজার আগমন ঘিরে উত্তেজনা: প্রতিহতের ঘোষণায় কঠোর অবস্থানে জামায়াত নেতা Khác নারায়ণগঞ্জে মুফতি আমির হামজার আগমন ঘিরে উত্তেজনা: প্রতিহতের ঘোষণায় কঠোর অবস্থানে জামায়াত নেতা 19 Views নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ Khác নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ 75 Views সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল Khác সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল 111 Views সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় Khác সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় 114 Views শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন Khác শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন 86 Views গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন Khác গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন 116 Views