নেজাম উদ্দীন, রাঙ্গুনিয়া
চট্টগ্রামের রাউজানে খালার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরে ডুবে চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার কচুখাইন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শিশুর নাম আনিকা (৪)। সে দুই বোনের মধ্যে ছোট। তার পিতা আলাউদ্দিন রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের দেব্বর পাড়ার বাসিন্দা।
পরিবার সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে আনিকা মায়ের সঙ্গে রাউজান কচুখাইনে খালার বাড়িতে বেড়াতে যায়। বৃহস্পতিবার দুপুরে খেলার এক পর্যায়ে সবার অগোচরে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। পরে স্বজনরা খুঁজে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হঠাৎ শিশুমৃত্যুর ঘটনায় খালার বাড়ি ও নিজ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনরা কান্নায় ভেঙে পড়েছেন।
স্থানীয়রা জানান, অল্প বয়সী শিশুদের খেলাধুলার সময় অভিভাবকদের তদারকি না থাকলে প্রায়ই এ ধরনের দুর্ঘটনা ঘটে। তারা পুকুর–ঘাটের চারপাশে সুরক্ষা ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন।
"Eye News BD" app
Mga komento 0