পাঁচবিবি (জয়পুরহাট) সংবাদদাতাঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পাঁচবিবি পৌর শাখার সিনিয়র যুগ্ম আহবায়ক, বালিঘাটা ইউপি সদস্য ও পৌরসভার নির্বাচিত সাবেক কাউন্সিলর মন্জুরুল ইসলামের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।
এ উপলক্ষে ২৪ সেপ্টেম্বর বিকেলে পৌর বিএনপির আয়োজনে উপজেলা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত স্মরন সভায় সভাপতিত্ব করেন পৌর বিএনপির আহবায়ক আলহাজ্ব আবু হাসনাত মন্ডল হেলাল ।
প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেন । পৌর বিএনপির যুগ্ম আহবায়ক জিয়াউল ফেরদৌস রাইট এর সঞ্চালনায় এ সভায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মাসুদ রানা প্রধান , উপজেলা বিএনপির সভাপতি আলহাজ সাইফুল ইসলাম ডালিম, কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা দলের সহ সভাপতি আলহাজ জহুরুল আলম তরফদার রুকু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী , জেলা কৃষকদলের সদস্য সচীব মঞ্জুরে মওলা পলাশ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম, সাবেক ছাত্রনেতা আবু তাহের, সাবেক পৌর বিএনপি নেতা সাইফুল ইসলাম পিন্টু, সাংবাদিক আহসান হাবিব সহ যুবদল,ছাত্রদল ও ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ প্রমুখ ।
স্বরণ সভায় মরহুম মঞ্জুরুল ইসলামের কর্মময় জীবনের উপর আলোকপাত করে বক্তব্য রাখেন নেতৃবৃন্দ।
শেষে মরহুম মন্জুরুল ইসলামের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয় ।