পাঁচবিবিতে বিএনপি নেতা মরহুম মন্জুরুলের স্মরণে সভা  ও দোয়া মাহফিল অনুষ্ঠিত .. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

পাঁচবিবিতে বিএনপি নেতা মরহুম মন্জুরুলের স্মরণে সভা  ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ..

Md Babul Hossain avatar   
Md Babul Hossain
পাঁচবিবিতে বিএনপি নেতা মরহুম মন্জুরুলের স্মরণে সভা  ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ..
পাঁচবিবিতে বিএনপি নেতা মরহুম মন্জুরুলের স্মরণে সভা  ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ..
ছবি: সংগৃহীত
****

পাঁচবিবি (জয়পুরহাট) সংবাদদাতাঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পাঁচবিবি পৌর শাখার সিনিয়র যুগ্ম আহবায়ক, বালিঘাটা ইউপি সদস্য ও পৌরসভার নির্বাচিত সাবেক কাউন্সিলর মন্জুরুল ইসলামের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে । 

এ উপলক্ষে ২৪ সেপ্টেম্বর  বিকেলে পৌর বিএনপির আয়োজনে উপজেলা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত স্মরন সভায় সভাপতিত্ব করেন  পৌর বিএনপির আহবায়ক আলহাজ্ব আবু হাসনাত মন্ডল হেলাল । 
প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা বিএনপির  আহবায়ক গোলজার হোসেন ।  পৌর বিএনপির যুগ্ম আহবায়ক জিয়াউল ফেরদৌস রাইট এর  সঞ্চালনায় এ সভায় বক্তব্য  রাখেন, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মাসুদ রানা প্রধান , উপজেলা বিএনপির সভাপতি আলহাজ সাইফুল ইসলাম ডালিম, কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা দলের সহ সভাপতি আলহাজ  জহুরুল আলম তরফদার রুকু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী , জেলা কৃষকদলের সদস্য সচীব মঞ্জুরে মওলা পলাশ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক  রেজাউল করিম, সাবেক ছাত্রনেতা আবু তাহের, সাবেক পৌর বিএনপি নেতা সাইফুল ইসলাম পিন্টু, সাংবাদিক আহসান হাবিব সহ যুবদল,ছাত্রদল ও ইউনিয়নের  বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ  প্রমুখ ।
স্বরণ সভায় মরহুম মঞ্জুরুল ইসলামের কর্মময় জীবনের উপর আলোকপাত করে বক্তব্য রাখেন নেতৃবৃন্দ।
 শেষে মরহুম মন্জুরুল ইসলামের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয় ।

Md Babul Hossain
Md Babul Hossain 1 year ago
পাঁচবিবিতে বিএনপি নেতা মরহুম মন্জুরুলের স্মরণে সভা  ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 
0 0 Cevap
Daha fazla göster


News Card Generator