আমতলীতে মাদক বিরোধী অভিযানে আটক ৩

জেলা প্রতিনিধি,বরগুনা।। 
Eidok-এ শেয়ার
আমতলীতে মাদক বিরোধী অভিযানে আটক ৩
ছবি: সংগৃহীত
 
বরগুনার আমতলীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে আটক করা হয়েছে। এ সময় মাদক বিক্রির ৬ হাজার ২০০ টাকা উদ্ধার করা হয়।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যার পর উপজেলার চাওড়া ইউনিয়নের ঘটখালী সেতুর পশ্চিম পাশে ঢাকা-কুয়াকাটা মহাসড়কসংলগ্ন মোস্তফা মাদবরের করাতকলের সামনে ইটের সলিং করা রাস্তা থেকে তাঁদের আটক করে আমতলী থানা পুলিশ।
আটক ব্যক্তিরা হলেন—ঘটখালী এলাকার মো. মুছা মুসুল্লি (২১), মো. সোহেল খান (২৫) ও মো. বেল্লাল চৌকিদার (২৫)। তাঁদের মধ্যে মুছা মুসুল্লির কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। সোহেল খানের কাছ থেকে মাদক বিক্রির ৬ হাজার ২০০ টাকা উদ্ধার করা হয়েছে। অন্যদিকে, বেল্লাল চৌকিদারকে মাদক বিক্রিতে মদদ দেওয়ার অভিযোগে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, মুছা মুসুল্লির বাবার নাম মো. আলমগীর মুসুল্লি, সোহেল খানের বাবার নাম আবদুল গনি খান এবং বেল্লাল চৌকিদারের বাবার নাম এন্তাজ চৌকিদার। তাঁরা সবাই ঘটখালী এলাকার বাসিন্দা।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসাইন বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
 
হোয়াটসঅ্যাপে আই নিউজ বিডিবড় খবর সবার আগে, সরাসরি আপনার ফোনে। বিনামূল্যে।ফলো করুন

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

শ্রীপুরে আগুন সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও পথসভা জেলার খবর শ্রীপুরে আগুন সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও পথসভা 37 ভিউ নড়াইলে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদের মিছিলে হামলা: ছাত্রদল ও কৃষক দল নেতাসহ নিহত ২ জেলার খবর নড়াইলে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদের মিছিলে হামলা: ছাত্রদল ও কৃষক দল নেতাসহ নিহত ২ 65 ভিউ কালিয়ায় বিএনপির শোডাউনে হামলায় জাসাস নেতার মৃত্যু জেলার খবর কালিয়ায় বিএনপির শোডাউনে হামলায় জাসাস নেতার মৃত্যু 66 ভিউ নবাবগঞ্জে সংখ্যালঘু পরিবারের নিরাপত্তা ও হামলার বিচার দাবি জেলার খবর নবাবগঞ্জে সংখ্যালঘু পরিবারের নিরাপত্তা ও হামলার বিচার দাবি 61 ভিউ নবাবগঞ্জে সংখ্যালঘু পরিবারের নিরাপত্তা ও হামলার বিচার দাবি জেলার খবর নবাবগঞ্জে সংখ্যালঘু পরিবারের নিরাপত্তা ও হামলার বিচার দাবি 54 ভিউ পোশাক খাতের দীর্ঘস্থায়ী অস্থিরতায় ব্যাংকিং খাতে বড় খেলাপি ঋণের আশঙ্কার কথা বিশেষজ্ঞদের জেলার খবর পোশাক খাতের দীর্ঘস্থায়ী অস্থিরতায় ব্যাংকিং খাতে বড় খেলাপি ঋণের আশঙ্কার কথা বিশেষজ্ঞদের 54 ভিউ শ্যামনগরে শতেক রকমের কুড়িয়ে পাওয়া শাক-পাতার মেলা  জেলার খবর শ্যামনগরে শতেক রকমের কুড়িয়ে পাওয়া শাক-পাতার মেলা  51 ভিউ