✨গন সংযোগ ও পি.আর পদ্ধতিতে জোরালো পদক্ষেপের ডাক -ইসলামী আন্দোলনের… | আই নিউজ বিডি

✨গন সংযোগ ও পি.আর পদ্ধতিতে জোরালো পদক্ষেপের ডাক -ইসলামী আন্দোলনের প্রার্থী ✨

পি.আর পদ্ধতির পক্ষে ইসলামী আন্দোলনের প্রার্থীর জোরালো অবস্থান আসন্ন জাতীয় নির্বাচনে গলাচিপা-দশমিনার জনমনে নতুন আলোচনার জন্ম দিয়েছে।..
Eidok-এ শেয়ার
✨গন সংযোগ ও পি.আর পদ্ধতিতে জোরালো পদক্ষেপের ডাক -ইসলামী আন্দোলনের প্রার্থী ✨
ছবি: সংগৃহীত

পটুয়াখালী প্রতিনিধি:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে হাতপাখা প্রতীকের প্রার্থী হাফিজ মাওলানা মুফতি আবু বকর সিদ্দিকী গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন। ২৪শে সেপ্টেম্বর গলাচিপা উপজেলায় সর্বস্তরের জনসাধারণের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করে তিনি ইসলামী আন্দোলনের পি.আর পদ্ধতি বাস্তবায়নের গুরুত্ব তুলে ধরেন।

সভায় তিনি বলেন, “পি.আর পদ্ধতি হচ্ছে একটি যুগোপযোগী পদক্ষেপ। এ পদ্ধতি চালু হলে ক্ষমতার ভারসাম্য নিশ্চিত হবে, সব দলের অংশগ্রহণ ঘটবে, ভোটারদের অধিকার প্রতিষ্ঠিত হবে এবং ভোটের জালিয়াতি ও সহিংসতা কমে আসবে। তখন সংসদে সব দলের প্রতিনিধিত্ব থাকবে এবং জনগণের প্রকৃত মতামত প্রতিফলিত হবে।”

হাফিজ মাওলানা আবু বকর সিদ্দিকী আরও বলেন, “আমরা চাই দুর্নীতি, রাহাজানি, গুম-খুন, চাঁদাবাজি থেকে দেশকে মুক্ত করতে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে, নির্বিঘ্ন যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতে, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনে কাজ করতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। এজন্য প্রয়োজন একটি মৌলিক রাজনৈতিক সংস্কার, যা কেবল পি.আর পদ্ধতির মাধ্যমেই সম্ভব।”

তিনি আসন্ন ২৬শে সেপ্টেম্বর বিকাল ৪টায় গলাচিপা পৌর মঞ্চে অনুষ্ঠিতব্য বিশাল গণমিছিলের ঘোষণা দেন। মিছিলটি “পি.আর পদ্ধতিতে নির্বাচন, রাষ্ট্রের মৌলিক সংস্কার ও ফ্যাসিবাদের বিচার” দাবিতে অনুষ্ঠিত হবে।

নেতাকর্মী ও সাধারণ জনগণকে তিনি এ মিছিলে যোগদানের আহ্বান জানিয়ে বলেন, “এ পরিবর্তনের ডাক প্রতিটি মানুষকে শুনতে হবে। ইসলাম, দেশ ও মানবতার পক্ষে যারা কাজ করেন, তারাই আজ এদেশের মানুষের প্রকৃত বন্ধু। হাতপাখা প্রতীকের বিজয়ের মাধ্যমে আমরা একটি ন্যায়ভিত্তিক ও ভারসাম্যপূর্ণ রাষ্ট্র গড়তে চাই।”

Bemerkungen 0

Keine Kommentare gefunden

In Verbindung stehende Artikel

আত্মসম্মান বিসর্জন দিয়ে বসে থাকতে পারব না’, লাইভ টকশো ছেড়ে গেলেন রাশেদ খাঁন Politik আত্মসম্মান বিসর্জন দিয়ে বসে থাকতে পারব না’, লাইভ টকশো ছেড়ে গেলেন রাশেদ খাঁন 48 Views কচুয়ায় কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় ফয়সাল আইডিয়াল কিন্ডারগার্টেনের ৫৪ শিক্ষার্থীর অংশগ্রহণ Politik কচুয়ায় কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় ফয়সাল আইডিয়াল কিন্ডারগার্টেনের ৫৪ শিক্ষার্থীর অংশগ্রহণ 61 Views যুক্তরাজ্যে পৌঁছেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম Politik যুক্তরাজ্যে পৌঁছেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম 84 Views কারিগরি বিভ্রাটে চার ঘণ্টা অচল যুক্তরাষ্ট্রের আকাশসীমা, পুনরায় শুরু ফ্লাইট Politik কারিগরি বিভ্রাটে চার ঘণ্টা অচল যুক্তরাষ্ট্রের আকাশসীমা, পুনরায় শুরু ফ্লাইট 97 Views ছাত্রদলের ১৩ জনের তালিকা প্রধানমন্ত্রীর টেবিলে, অপেক্ষা বাড়ছে নতুন কমিটির Politik ছাত্রদলের ১৩ জনের তালিকা প্রধানমন্ত্রীর টেবিলে, অপেক্ষা বাড়ছে নতুন কমিটির 101 Views গণহত্যার দায়ে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে হবে: রুহুল কবির রিজভী Politik গণহত্যার দায়ে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে হবে: রুহুল কবির রিজভী 107 Views নারী শিক্ষার প্রসারে স্নাতক পর্যন্ত বিনা বেতনে পড়াশোনার উদ্যোগের আশ্বাস স্পিকারের Politik নারী শিক্ষার প্রসারে স্নাতক পর্যন্ত বিনা বেতনে পড়াশোনার উদ্যোগের আশ্বাস স্পিকারের 56 Views