✨গন সংযোগ ও পি.আর পদ্ধতিতে জোরালো পদক্ষেপের ডাক -ইসলামী আন্দোলনের… | আই নিউজ বিডি

✨গন সংযোগ ও পি.আর পদ্ধতিতে জোরালো পদক্ষেপের ডাক -ইসলামী আন্দোলনের প্রার্থী ✨

পি.আর পদ্ধতির পক্ষে ইসলামী আন্দোলনের প্রার্থীর জোরালো অবস্থান আসন্ন জাতীয় নির্বাচনে গলাচিপা-দশমিনার জনমনে নতুন আলোচনার জন্ম দিয়েছে।..
Eidok-এ শেয়ার
✨গন সংযোগ ও পি.আর পদ্ধতিতে জোরালো পদক্ষেপের ডাক -ইসলামী আন্দোলনের প্রার্থী ✨
ছবি: সংগৃহীত

পটুয়াখালী প্রতিনিধি:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে হাতপাখা প্রতীকের প্রার্থী হাফিজ মাওলানা মুফতি আবু বকর সিদ্দিকী গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন। ২৪শে সেপ্টেম্বর গলাচিপা উপজেলায় সর্বস্তরের জনসাধারণের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করে তিনি ইসলামী আন্দোলনের পি.আর পদ্ধতি বাস্তবায়নের গুরুত্ব তুলে ধরেন।

সভায় তিনি বলেন, “পি.আর পদ্ধতি হচ্ছে একটি যুগোপযোগী পদক্ষেপ। এ পদ্ধতি চালু হলে ক্ষমতার ভারসাম্য নিশ্চিত হবে, সব দলের অংশগ্রহণ ঘটবে, ভোটারদের অধিকার প্রতিষ্ঠিত হবে এবং ভোটের জালিয়াতি ও সহিংসতা কমে আসবে। তখন সংসদে সব দলের প্রতিনিধিত্ব থাকবে এবং জনগণের প্রকৃত মতামত প্রতিফলিত হবে।”

হাফিজ মাওলানা আবু বকর সিদ্দিকী আরও বলেন, “আমরা চাই দুর্নীতি, রাহাজানি, গুম-খুন, চাঁদাবাজি থেকে দেশকে মুক্ত করতে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে, নির্বিঘ্ন যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতে, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনে কাজ করতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। এজন্য প্রয়োজন একটি মৌলিক রাজনৈতিক সংস্কার, যা কেবল পি.আর পদ্ধতির মাধ্যমেই সম্ভব।”

তিনি আসন্ন ২৬শে সেপ্টেম্বর বিকাল ৪টায় গলাচিপা পৌর মঞ্চে অনুষ্ঠিতব্য বিশাল গণমিছিলের ঘোষণা দেন। মিছিলটি “পি.আর পদ্ধতিতে নির্বাচন, রাষ্ট্রের মৌলিক সংস্কার ও ফ্যাসিবাদের বিচার” দাবিতে অনুষ্ঠিত হবে।

নেতাকর্মী ও সাধারণ জনগণকে তিনি এ মিছিলে যোগদানের আহ্বান জানিয়ে বলেন, “এ পরিবর্তনের ডাক প্রতিটি মানুষকে শুনতে হবে। ইসলাম, দেশ ও মানবতার পক্ষে যারা কাজ করেন, তারাই আজ এদেশের মানুষের প্রকৃত বন্ধু। হাতপাখা প্রতীকের বিজয়ের মাধ্যমে আমরা একটি ন্যায়ভিত্তিক ও ভারসাম্যপূর্ণ রাষ্ট্র গড়তে চাই।”

تبصرے 0

کوئی تبصرہ نہیں ملا

متعلقہ مضامین

নাগরপুর বণিক সমিতির নির্বাচনে সভাপতি প্রার্থী বকুলের গণসংযোগ, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক সাড়া سیاست নাগরপুর বণিক সমিতির নির্বাচনে সভাপতি প্রার্থী বকুলের গণসংযোগ, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক সাড়া 12 Views পাল্টা কর্মসূচি নয়, ডিসেম্বরজুড়ে সতর্ক থাকার ও মাঠে সক্রিয় থাকার নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের سیاست পাল্টা কর্মসূচি নয়, ডিসেম্বরজুড়ে সতর্ক থাকার ও মাঠে সক্রিয় থাকার নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের 13 Views টুঙ্গিপাড়ায় আবাও বিএনপির কার্যালয়ে আ/গু/ন سیاست টুঙ্গিপাড়ায় আবাও বিএনপির কার্যালয়ে আ/গু/ন 45 Views গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রকাশ্যে বিক্ষোভ মিছিল, শহরজুড়ে উত্তেজনা سیاست গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রকাশ্যে বিক্ষোভ মিছিল, শহরজুড়ে উত্তেজনা 47 Views গোপালগঞ্জসহ তিন জেলায় নতুন ডিসি নিয়োগ: উত্তপ্ত পরিস্থিতিতে প্রশাসনিক রদবদল سیاست গোপালগঞ্জসহ তিন জেলায় নতুন ডিসি নিয়োগ: উত্তপ্ত পরিস্থিতিতে প্রশাসনিক রদবদল 69 Views গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের বিক্ষোভ মিছিল ও ভাঙচুরের খবর سیاست গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের বিক্ষোভ মিছিল ও ভাঙচুরের খবর 55 Views জগন্নাথপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড: নির্বাচনকে সামনে রেখে আলোচনায় খন্দকার ওয়াসিম আকরাম হৃদয় سیاست জগন্নাথপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড: নির্বাচনকে সামনে রেখে আলোচনায় খন্দকার ওয়াসিম আকরাম হৃদয় 83 Views