বিরলে মাছ ও পোল্ট্রি মুরগির খাবার বোঝাই ট্রাক উল্টে যান চলাচল ব্যাহত | আই নিউজ বিডি

বিরলে মাছ ও পোল্ট্রি মুরগির খাবার বোঝাই ট্রাক উল্টে যান চলাচল ব্যাহত..

Abu Rayhan avatar   
Abu Rayhan
বিরলে  মাছ ও পোল্ট্রি মুরগির  খাবার বোঝাই ট্রাক উল্টে যান চলাচল ব্যাহত..
বিরলে  মাছ ও পোল্ট্রি মুরগির  খাবার বোঝাই ট্রাক উল্টে যান চলাচল ব্যাহত..
ছবি: সংগৃহীত
বিরলে মাছ ও পোল্ট্রি মুরগির খাবার বোঝাই ট্রাক উল্টে যান চলাচল ব্যাহত
===================
দিনাজপুরের বিরল উপজেলায় মাছ ও পোল্ট্রি মুরগির খাবার বোঝাই একটি ট্রাক উল্টে যাওয়ার ঘটনা ঘটেছে।

বিরলে মাছ ও পোল্ট্রি মুরগির খাবার বোঝাই ট্রাক উল্টে যান চলাচল ব্যাহত

===================

দিনাজপুরের বিরল উপজেলায় মাছ ও পোল্ট্রি মুরগির খাবার বোঝাই একটি ট্রাক উল্টে যাওয়ার ঘটনা ঘটেছে। 

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর ২০২৫) দুপুর ১ টার দিকে উপজেলার ১০ নং রাণীপুকুর ইউনিয়নের মহেশ শিবপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, ট্রাকটি মাছের খাবার নিয়ে কালিয়াগঞ্জ বাজারের উদ্দেশ্যে যাচ্ছিল। পথে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি উল্টে যায়। এতে ট্রাকে থাকা মাছের খাবার ছড়িয়ে পড়ে এবং কিছু মালামাল ক্ষতিগ্রস্ত হয়। তবে সৌভাগ্যক্রমে চালক অক্ষত রয়েছেন।

 

দুর্ঘটনার কারণে ওই সময় সড়কে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়। বর্তমানে ট্রাকটি উদ্ধারের কাজ চলছে।

Hiçbir yorum bulunamadı


News Card Generator