পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) 'র আয়োজনে সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল ১১ টায় উপজেলা মডেল মসজিদ হলরুমে এ সংলাপ অনুষ্ঠিত হয়।
শরণখোলা পিএফজি'র অ্যাম্বাসেডর ও শরণখোলা উপজেলা ইসলামী আন্দোলনের সাধারণ সম্পাদক মাওলানা মুসা সাইফির সভাপতিত্বে অনুষ্ঠিত সংলাপে প্রধান অতিথি ছিলেন,শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা সুদীপ্ত কুমার সিংহ।
এমআইপিএস প্রকল্প টিএইচপি'র এরিয়া কো-অরডিনেটর এস এম রাজু জবেদের সঞ্চালনায় সংলাপে আলোচনা করেন,শরণখোলা উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন পঞ্চায়েত,উপজেলা জামায়েত ইসলামের নায়েবে আমীর ফজলুর রহমান,শরণখোলা থানার তদন্ত কর্মকর্তা মিলন ঘোষ,হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের সভাপতি আশীষ কুমার দাস,পিএফজি সদস্য মামুন গাজী ও স্থানীয় ইমাম,পুরোহিতগণ।
এসময় সকলেই সংঘাত পরিহার করে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার ঘোষণা দেন।
মাহফুজুর রহমান বাপ্পী
App „Eye News BD“
Bemerkungen 0