সাটুরিয়ায় বিএনপির নির্বাচনী প্রচারণা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত | আই নিউজ বিডি

সাটুরিয়ায় বিএনপির নির্বাচনী প্রচারণা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

[11:46 AM, 9/22/2025] Jibon Khan:
Eidok-এ শেয়ার
সাটুরিয়ায় বিএনপির নির্বাচনী প্রচারণা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলার ৪নং ওয়ার্ডে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।:

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাটুরিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মহসিন উজ্জামান। তিনি মানিকগঞ্জ জেলা বিএনপির আহবায়ক আফরোজা খানম রিতার পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট ও দোয়া প্রার্থনা করেন।

বক্তৃতায় তিনি বলেন, “দেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনার সংগ্রামে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে। বিএনপি জনগণের দল, তাই জনগণের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা নির্বাচন মোকাবিলা করব।”


সভায় বক্তারা আরও বলেন, বর্তমান সরকারের নানা অব্যবস্থাপনা ও গণতান্ত্রিক অধিকার হরণের বিরুদ্ধে আন্দোলনের অংশ হিসেবে জাতীয় নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ নির্বাচনে ধানের শীষের বিজয়ের মাধ্যমেই দেশের মানুষ আবারও মুক্তির স্বাদ পাবে।
 অনুষ্ঠানে উপজেলা ও ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

স্থানীয় এলাকাবাসীও স্বতঃস্ফূর্তভাবে সভায় যোগ দিয়ে ধানের শীষের পক্ষে সমর্থন জানান।

আয়োজকরা জানান, ধাপে ধাপে উপজেলার প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে এ ধরনের প্রচারণা ও মতবিনিময় সভার আয়োজন করা হবে।

Комментарии 0

Комментариев нет

Статьи по Теме

ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার আইডিসহ ‘ক্যাসিনো সম্রাট’ লিমন গ্রেফতার Районные новости ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার আইডিসহ ‘ক্যাসিনো সম্রাট’ লিমন গ্রেফতার 2 Views সীতাকুণ্ডে থিংকওয়েল ইংলিশ স্কুলের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত Районные новости সীতাকুণ্ডে থিংকওয়েল ইংলিশ স্কুলের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত 26 Views শ্যামনগরে গ্রীন ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা Районные новости শ্যামনগরে গ্রীন ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা 38 Views মাস্টার গ্রেপ্তারের প্রতিবাদে শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল বন্ধ: ভোগান্তিতে দেড়শ যানবাহন Районные новости মাস্টার গ্রেপ্তারের প্রতিবাদে শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল বন্ধ: ভোগান্তিতে দেড়শ যানবাহন 61 Views সাংবাদিকতার আড়ালে চাঁদাবাজি নাকি পেশার অপব্যবহার? ক্ষোভ ও উত্তাল প্রতিক্রিয়া Районные новости সাংবাদিকতার আড়ালে চাঁদাবাজি নাকি পেশার অপব্যবহার? ক্ষোভ ও উত্তাল প্রতিক্রিয়া 59 Views সদরপুরে  বহু বিবাহ কান্ডে  ডাচ্‌-বাংলা ব্যাংকের এজেন্ট উধাও, দুশ্চিন্তায় গ্রাহক Районные новости সদরপুরে বহু বিবাহ কান্ডে ডাচ্‌-বাংলা ব্যাংকের এজেন্ট উধাও, দুশ্চিন্তায় গ্রাহক 313 Views উল্লাপাড়ায় যুবলীগ নেতা লুলুসহ পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৫ Районные новости উল্লাপাড়ায় যুবলীগ নেতা লুলুসহ পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৫ 58 Views