মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলার ৪নং ওয়ার্ডে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।:
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাটুরিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মহসিন উজ্জামান। তিনি মানিকগঞ্জ জেলা বিএনপির আহবায়ক আফরোজা খানম রিতার পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট ও দোয়া প্রার্থনা করেন।
বক্তৃতায় তিনি বলেন, “দেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনার সংগ্রামে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে। বিএনপি জনগণের দল, তাই জনগণের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা নির্বাচন মোকাবিলা করব।”
সভায় বক্তারা আরও বলেন, বর্তমান সরকারের নানা অব্যবস্থাপনা ও গণতান্ত্রিক অধিকার হরণের বিরুদ্ধে আন্দোলনের অংশ হিসেবে জাতীয় নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ নির্বাচনে ধানের শীষের বিজয়ের মাধ্যমেই দেশের মানুষ আবারও মুক্তির স্বাদ পাবে।
অনুষ্ঠানে উপজেলা ও ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
স্থানীয় এলাকাবাসীও স্বতঃস্ফূর্তভাবে সভায় যোগ দিয়ে ধানের শীষের পক্ষে সমর্থন জানান।
আয়োজকরা জানান, ধাপে ধাপে উপজেলার প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে এ ধরনের প্রচারণা ও মতবিনিময় সভার আয়োজন করা হবে।
'আই নিউজ বিডি' অ্যাপ
Bình luận 0