সাংবাদিক নিয়োগের নামে চলছে প্রতারণা | আই নিউজ বিডি

সাংবাদিক নিয়োগের নামে চলছে প্রতারণা

Ismail Hossen avatar   
Ismail Hossen
সাংবাদিক নিয়োগের নামে চলছে প্রতারণা
সাংবাদিক নিয়োগের নামে চলছে প্রতারণা
ছবি: সংগৃহীত
সাংবাদিক নিয়োগের নামে চলছে প্রতারণা

 

সাংবাদিক নিয়োগের নামে চলছে প্রতারণা

টাঙ্গাইলসহ দেশের বিভিন্ন জেলায় সাংবাদিক নিয়োগের নামে চলছে প্রকাশ্য প্রতারণা। অখ্যাত অনলাইন নিউজ পোর্টাল, নামসর্বস্ব ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ খুলে অনেকেই আজকাল সাংবাদিক নিয়োগের বিজ্ঞাপন দিচ্ছে। এসব নিয়োগ বিজ্ঞপ্তিতে অল্প টাকা জমা দিতে বলা হয় প্রেস কার্ড, পরিচয়পত্র ও ভিজিটিং কার্ড দেওয়ার নামে।

ভুক্তভোগীদের অভিযোগ, এসব প্রতিষ্ঠান কখনোই কোনো সরকারি স্বীকৃতি বা অনুমোদনপ্রাপ্ত নয়। অথচ তারা “সিনিয়র রিপোর্টার”, “উপজেলা প্রতিনিধি”, এমনকি “বিউরো চিফ” নিয়োগের নামে সাধারণ মানুষকে প্রলুব্ধ করছে। কিছু ক্ষেত্রে এককালীন ২-৫ হাজার টাকা আবার মাসিক চাঁদা আদায় করছে।

বাংলাদেশ প্রেস কাউন্সিল এবং তথ্য মন্ত্রণালয় বারবার সতর্ক করলেও গ্রামগঞ্জে শিক্ষিত তরুণদের বেকারত্বকে পুঁজি করে প্রতারণার ফাঁদ পাতা হচ্ছে। ফলে সমাজে সাংবাদিকতা পেশার প্রতি অবিশ্বাস তৈরি হচ্ছে।

বিশেষজ্ঞরা মনে করছেন, আসল সাংবাদিক নিয়োগের ক্ষেত্রে কোনো অর্থ লেনদেন হয় না। বরং যোগ্যতা, দক্ষতা ও প্রতিষ্ঠানের অনুমোদনই প্রধান বিষয়। এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছেন তারা।

নিউজ রিপোর্ট: (ইসমাইল হোসেন)

 

Không có bình luận nào được tìm thấy


News Card Generator