বাগেরহাট সদর উপজেলা বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন: মালেক সভাপতি… | আই নিউজ বিডি

বাগেরহাট

বাগেরহাট সদর উপজেলা বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন: মালেক সভাপতি,  বুলু সম্পাদক

****
分享到 Eidok
বাগেরহাট সদর উপজেলা বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন: মালেক সভাপতি,  বুলু সম্পাদক
图片:来源收集

আসাদুজ্জামান শেখ সোবহান,  জেলা প্রতিনিধি।

দীর্ঘ ১৬ বছর পর উৎসবমূখর পরিবেশে বাগেরহাট সদর উপজেলা বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে কাউন্সিলরদের ভোটে সৈয়দ নাসিদ আহমেদ মালেক সভাপতি ও শেখ আবুল কালাম আজাদ বুলু সম্পাদক নির্বাচিত হয়েছেন।

শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল ১২টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে ষাটগম্বুজ বাইতুশ শরফ আদর্শ আলিম মাদ্রাসা মাঠে সম্মেলনের উদ্বোধন করেন বাগেরহাট জেলা বিএনপি’র আহ্বায়ক ইঞ্জি. এ টি এম আকরাম হোসেন তালিম। 

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির তথ্য সম্পাদক আজিজুল বারি হেলাল, প্রধান বক্তা ছিলেন বাগেরহাট জেলা বিএনপি’র সমন্বয়ক ও সাবেক সভাপতি এম এ সালাম।
‎
সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন বিএনপি'র কেন্দ্রীয় কমিটির সদস্য শেখ মুজিবর রহমান, এ্যাড. ওয়াহিদুজ্জামান দিপু, জেলা বিএনপি’র যুগ্ম-আহ্বায়ক শমসের আলী মোহন, খাদেম নিয়ামুল নাসির আলাপ, শেখ কামরুল ইসলাম গোরা, ড. শেখ লায়ন ফরিদুল ইসলাম, জেলা বিএনপি’র সদস্য সচিব মোজাফফর রহমান আলম।

সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে ভোটগ্রহণ ও গণনা শেষে ফলাফল ঘোষণা করেন বাগেরহাট-২ এর নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ডঃ লায়ন শেখ ফরিদুল ইসলাম।
‎
নির্বাাচনে সভাপতি পদে সৈয়দ নাছির আহমেদ মালেক ছাতা প্রতীকে ৩৯৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তালুকদার শহিদুল ইসলাম স্বপন চেয়ার প্রতীকে পেয়েছেন ৩০৬ ভোট। সাধারণ সম্পাদক পদে শেখ আবুল কালাম আজাদ বুলু হরিণ প্রতীকে ৪২২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শেখ সোহেল রানা পেয়েছেন ২৬৫ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে মোঃ কামরুজ্জামান শিমুল আম প্রতীকে ১৮৪ ভোট এবং শেখ মহিদুল ইসলাম তালা প্রতীকে ১৬২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে।

注释 0

没有找到评论

相关文章

কালুখালীতে সর্বহারার নামে অপহরণ বাণিজ্য: নেপথ্যে সাবেক চেয়ারম্যান সূর্য মুনসী 其他 কালুখালীতে সর্বহারার নামে অপহরণ বাণিজ্য: নেপথ্যে সাবেক চেয়ারম্যান সূর্য মুনসী 182 Views নারায়ণগঞ্জে মুফতি আমির হামজার আগমন ঘিরে উত্তেজনা: প্রতিহতের ঘোষণায় কঠোর অবস্থানে জামায়াত নেতা 其他 নারায়ণগঞ্জে মুফতি আমির হামজার আগমন ঘিরে উত্তেজনা: প্রতিহতের ঘোষণায় কঠোর অবস্থানে জামায়াত নেতা 12 Views নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ 其他 নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ 74 Views সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল 其他 সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল 111 Views সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় 其他 সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় 114 Views শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন 其他 শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন 86 Views গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন 其他 গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন 114 Views