আড়াই ঘন্টা পর বিদ্যুৎ পেল সাতক্ষীরাবাসী | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

আড়াই ঘন্টা পর বিদ্যুৎ পেল সাতক্ষীরাবাসী

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার: avatar   
আড়াই ঘন্টা পর বিদ্যুৎ পেল সাতক্ষীরাবাসী
আড়াই ঘন্টা পর বিদ্যুৎ পেল সাতক্ষীরাবাসী
ছবি: সংগৃহীত
সাতক্ষীরায় বিদ্যুতের মূল গ্রিড লাইন ট্রান্সফরমারে বিস্ফোরণের ঘটনায় অগ্নিকাণ্ড ঘটনায় প্রায় আড়াই ঘন্টা পর বিদ্যুৎ সরবরাহ চালু করা হয়েছে..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা:

সাতক্ষীরায় বিদ্যুতের মূল গ্রিড লাইন ট্রান্সফরমারে বিস্ফোরণের ঘটনায় অগ্নিকাণ্ড ঘটনায় প্রায় আড়াই ঘন্টা পর বিদ্যুৎ সরবরাহ চালু করা হয়েছে। এর আগে শনিবার (২০ সেপ্টেম্বর'২৫) সকাল ১১ টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত জেলা জুড়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল।

ফায়ার সার্ভিস জানায়, সকাল ১১টার দিকে সদর উপজেলার বিনেরপোতা এলাকায় ১৩২/৩৩ কেভি পাওয়ার গ্রিড লাইনের একটি ট্রান্সফরমারে হঠাৎ বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। খবর পেয়ে সাতক্ষীরা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এতে কোন প্রাণহানির ঘটনা ঘটেনি।

সাতক্ষীরা গ্রিড লাইনের ইনচার্জ রাসেল ইসলাম বলেন, ট্রান্সফর্মার বিস্ফোরণের কারণে পুরা জেলার বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। দুপুর দেড়টার দিকে আবারো বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হয়।

সাতক্ষীরা ফায়ার সার্ভিসের ওয়ারহাউস পরিদর্শক নুরুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ট্রান্সফর্মার ওভারহিট বা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এ আগুনের সূত্রপাত হয়েছিল।

এদিকে, অগ্নিকাণ্ডে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ায় শহর ও গ্রামীণ জনজীবনে চরম ভোগান্তি দেখা দেয়। মিল-কারখানা, ব্যবসা প্রতিষ্ঠান ও দৈনন্দিন কাজকর্মে খানিকটা ব্যাহত হয়। এরপর আড়াই ঘন্টা পর বিদ্যুৎ সরবরাহ চালু করার পর জনজীবনে স্বস্তি ফিরে আসে।

সাতক্ষীরা ওজাপাডিকা এর নিবার্হী প্রকৌশলী শোয়াইব হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, ফায়ার সার্ভিসের একাধিক টিম কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনেন। এরপর খুলনা থেকে একটি বিশেষজ্ঞ টিম সাতক্ষীরায় আসার পর পরীক্ষা নিরীক্ষা শেষে বিদ্যুৎ সরবারাহ পূণরায় সচল করেছেন।

没有找到评论


News Card Generator