বান্দরবানে র‍্যাব-১৫ কোম্পানি কমান্ডারের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন | আই নিউজ বিডি

বান্দরবানে র‍্যাব-১৫ কোম্পানি কমান্ডারের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন..

MD Kaisar hamid avatar   
MD Kaisar hamid
বান্দরবানে র‍্যাব-১৫ কোম্পানি কমান্ডারের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন..
বান্দরবানে র‍্যাব-১৫ কোম্পানি কমান্ডারের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন..
ছবি: সংগৃহীত
ছবি পূজা মন্ডপ পরিদর্শনের দৃশ্য

বান্দরবান প্রতিনিধি:মোঃ হাসান

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বান্দরবান সদরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১৫, কক্সবাজার, সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মোঃ তৌহিদুল মবিন খান।

শনিবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় তিনি সদরস্থ সার্বজনীন কেন্দ্রীয় শ্রী শ্রী দুর্গামন্দির, বালাঘাটা শ্রী শ্রী রক্ষাকালী মন্দির ও কালাঘাটা শ্রী শ্রী দুর্গামন্দির পূজামণ্ডপ ঘুরে দেখেন। এ সময় তিনি পূজা উদ্‌যাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন এবং পূজা মণ্ডপে আগত ভক্ত ও দর্শনার্থীদের নিরাপত্তা বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।

পূজা উদ্‌যাপন নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ করতে র‍্যাবের গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে এবং পাশাপাশি নিয়মিত টহল কার্যক্রম অব্যাহত রয়েছে বলেও জানান র‍্যাবের এই কর্মকর্তা।

Không có bình luận nào được tìm thấy


News Card Generator