বান্দরবান প্রতিনিধি:মোঃ হাসান
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বান্দরবান সদরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৫, কক্সবাজার, সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মোঃ তৌহিদুল মবিন খান।
শনিবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় তিনি সদরস্থ সার্বজনীন কেন্দ্রীয় শ্রী শ্রী দুর্গামন্দির, বালাঘাটা শ্রী শ্রী রক্ষাকালী মন্দির ও কালাঘাটা শ্রী শ্রী দুর্গামন্দির পূজামণ্ডপ ঘুরে দেখেন। এ সময় তিনি পূজা উদ্যাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন এবং পূজা মণ্ডপে আগত ভক্ত ও দর্শনার্থীদের নিরাপত্তা বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।
পূজা উদ্যাপন নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ করতে র্যাবের গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে এবং পাশাপাশি নিয়মিত টহল কার্যক্রম অব্যাহত রয়েছে বলেও জানান র্যাবের এই কর্মকর্তা।