✅“মানুষের অকুণ্ঠ সমর্থনই আমাদের শক্তি – অধ্যাপক মুহাম্মাদ শাহ আলম.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

✅“মানুষের অকুণ্ঠ সমর্থনই আমাদের শক্তি – অধ্যাপক মুহাম্মাদ শাহ আলম..

Md Hamidul Islam avatar   
Md Hamidul Islam
✅“মানুষের অকুণ্ঠ সমর্থনই আমাদের শক্তি – অধ্যাপক মুহাম্মাদ শাহ আলম..
✅“মানুষের অকুণ্ঠ সমর্থনই আমাদের শক্তি – অধ্যাপক মুহাম্মাদ শাহ আলম..
ছবি: সংগৃহীত
🌱অধ্যাপক মুহাম্মাদ শাহ আলম বলেছেন, “দলমত নির্বিশেষে সাধারণ মানুষের কাছ থেকে আমরা অভূতপূর্ব সাড়া পাচ্ছি।”এ বক্তব্যে ফুটে উঠেছে জনগণের ঐক্য, বিশ্বাস ও আগামীর রাজনীতিতে পরিবর্তনের প্রত্যাশা।..

পটুয়াখালী জেলার দশমিনা উপজেলার বহরমপুর ইউনিয়ন জামায়াতের উদ্যোগে ইউনিয়নের মোল্লার হাটে  বাংলাদেশ জামায়াত ইসলামীর কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

২০ সেপ্টেম্বর (শনিবার) আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পটুয়াখালী জেলার সাবেক আমীর, বরিশাল বিভাগীয় অঞ্চল টিম সদস্য ও পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মুহম্মদ শাহ আলম।

 এসময় আরও উপস্থিত ছিলেন দশমিনা উপজেলার আমীর মাওলানা এম লুতফর রহমান ও অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ। 

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মু. শাহ আলম বলেন, "দলমত নির্বিশেষে মানুষের অভূতপূর্ব সাড়া পাচ্ছি আমরা, আলহামদুলিল্লাহ। তাদের মুখ ও চোখের ভাষা আমাদেরকে আপ্লুত করে। আমরা বিজয়ী হবই হব, ইনশাআল্লাহ। বিজয় অথবা বিজয় কিংবা বিজয়, ইনশাআল্লাহ।"

コメントがありません


News Card Generator