শরণখোলায় উদ্বোধন করা হলো বাউবি উপ-আঞ্চলিক কেন্দ্র | আই নিউজ বিডি

শরণখোলায় উদ্বোধন করা হলো বাউবি উপ-আঞ্চলিক কেন্দ্র

উপকূলীয় এলাকার প্রান্তিক মানুষদের শিক্ষা ব্যবস্থা সহজ করনে বাগেরহাটের শরণখোলায় উদ্বোধন করা হয়েছে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় শরণখোলা উপ-আঞ্চলিক কেন্দ্র।..
Partilhar no Eidok
শরণখোলায় উদ্বোধন করা হলো বাউবি উপ-আঞ্চলিক কেন্দ্র
Foto: arquivo

শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল ১১ টায় রায়েন্দা রাজৈর আনোয়ার হোসেন মাধ্যমিক বিদ্যালয় মাঠে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম। 

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (শিক্ষা)  অধ্যাপক ড. দিল রওশন জিন্নাত আরা নাজনীন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন,খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো: জয়নুদ্দীন, বাগেরহাটের পুলিশ সুপার আসাদুজ্জামান,বাগেরহাট সরকারি প্রফুল্ল চন্দ্র (পিসি) কলেজের অধ্যক্ষ শেখ জিয়াউল ইসলাম,শরণখোলা সরকারি কলেজের অধ্যক্ষ নুরুল আলম ফকির,শরণখোলা উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন পঞ্চায়েত,বিকে মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক মতিয়ার রহমান খান,শরণখোলা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বেল্লাল হোসেন মিলন প্রমুখ। 

এসময় প্রধান অতিথি অধ্যাপক ড.এবিএম ওবায়দুল ইসলাম বলেন,শরণখোলায় বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপ-আঞ্চলিক কেন্দ্র উদ্বোধনের মাধ্যমে এই এলাকার শিক্ষার্থীরা কর্মমুখী শিক্ষায় শিক্ষিত হওয়ার সুযোগ পাবে। বাগেরহাট জেলার সবচেয়ে উপকূল কেন্দ্রিক সুন্দরবন ঘেষা এ উপজেলা শিক্ষার দিক থেকে পিছিয়ে রয়েছে। সেই চিন্তা করেই এখানে বাউবি উপ-আঞ্চলিক কেন্দ্র করার সিদ্ধান্ত নিয়েছেন বলেও জানান এই উপাচার্য।  

শরণখোলায় উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বাউবির উপ- আঞ্চলিক কেন্দ্র উদ্বোধন হওয়ায় খুশি এ এলাকার সাধারণ মানুষ।

 

মাহফুজুর রহমান বাপ্পী

Comentários 0

Nenhum comentário encontrado

Artigos relacionados

চিরিরবন্দরে অটো গ্যারেজে অভিযান, গাঁজাসহ গ্রেপ্তার ৫। Notícias do distrito চিরিরবন্দরে অটো গ্যারেজে অভিযান, গাঁজাসহ গ্রেপ্তার ৫। 42 Views নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা Notícias do distrito নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা 67 Views নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা Notícias do distrito নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা 40 Views লায়ন প্রফেসর ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ১ হাজার ৪০০ রোগী Notícias do distrito লায়ন প্রফেসর ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ১ হাজার ৪০০ রোগী 19 Views ঈশ্বরগঞ্জে জুয়ার আসরে পুলিশের হানা, গ্রেফতার ১ Notícias do distrito ঈশ্বরগঞ্জে জুয়ার আসরে পুলিশের হানা, গ্রেফতার ১ 61 Views  শ্যামনগরে বিভিন্ন দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে সাতক্ষীরা জেলা প্রশাসক Notícias do distrito  শ্যামনগরে বিভিন্ন দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে সাতক্ষীরা জেলা প্রশাসক 41 Views কালিগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ মিছিল, নিষিদ্ধ সংগঠনগুলোর অপতৎপরতার প্রতিবাদ Notícias do distrito কালিগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ মিছিল, নিষিদ্ধ সংগঠনগুলোর অপতৎপরতার প্রতিবাদ 60 Views