মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জ ব্যাটালিয়নের (৫৫ বিজিবি) একটি বিশেষ অভিযানকালে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করা ৬ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে বিজিবি সদস্যরা। ঘটনাটি ঘটেছে জাম্বুরাছড়া এলাকার সীমান্ত পিলার ১৯৫০/এম এর কাছাকাছি।
আটককৃতরা হলেন শান্ত সরকার (২০), নিরেশ সরকার (৩৫), জগদীশ সরকার (২৭), মিন্টু সরকার (২৫), রনি চৌধুরী (২৮) ও সুধাংশ সরকার (২২)। সকলেই নেত্রকোনার বোয়াইল গ্রামের বাসিন্দা। তাদের বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় মামলা দায়ের করা হয়েছে।
জিজ্ঞাসাবাদে জানা গেছে, শ্রীমঙ্গলের জাম্বুরাছড়া এলাকার তিন মানব পাচারকারী দালাল— মোঃ তৌফিক, মোঃ মিলন ও মোঃ হাকিম— জনপ্রতি ১০ হাজার টাকা দাবি করে তাদের অবৈধ পথে ভারতে পাঠানোর প্রলোভন দেখিয়েছিলেন।
৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ তানজিলুর রহমান বলেন, “মানব পাচার ও চোরাচালান প্রতিরোধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। সীমান্তে কোনো অবৈধ কর্মকাণ্ড বরদাস্ত করা হবে না।”
৫৫ বিজিবি মানব পাচারসহ সীমান্ত সংশ্লিষ্ট অপরাধ মোকাবেলায় আধুনিক প্রযুক্তি ও নিয়মিত টহলের মাধ্যমে কড়া নজরদারি চালিয়ে আসছে। এছাড়া স্থানীয় প্রশাসন ও আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে সমন্বয় রেখে সীমান্ত নিরাপত্তা জোরদার করছে।
'আই নিউজ বিডি' অ্যাপ
মন্তব্য 0