ঝালকাঠির রাজাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন আবারও জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার সকালে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় তার হাতে শ্রেষ্ঠ ওসির ক্রেস্ট তুলে দেন।
এর আগে দুইবার একই স্বীকৃতি অর্জন করেছিলেন তিনি। টানা তৃতীয়বার এ সম্মাননা পেয়ে ওসি ইসমাইল হোসেন বলেন, ‘এই সম্মান শুধু আমার একার নয়, রাজাপুর থানা পুলিশের প্রতিটি সদস্যের সম্মিলিত প্রচেষ্টার ফল। জনগণের আস্থা অর্জনই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি।’
ওসি হিসেবে দায়িত্ব নেয়ার পর থেকেই তিনি মাদকবিরোধী অভিযান, দ্রুত মামলা নিষ্পত্তি, অপরাধ দমন ও জনবান্ধব পুলিশি কার্যক্রমের মাধ্যমে আলোচনায় আসেন। বিশেষ করে মাদক নিয়ন্ত্রণ ও সামাজিক শান্তি প্রতিষ্ঠায় তার কার্যকর পদক্ষেপ স্থানীয়ভাবে প্রশংসিত হয়েছে।
শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ায় রাজাপুর সাংবাদিক ক্লাবসহ জনপ্রতিনিধি, সামাজিক ও রাজনৈতিক নেতারা তাকে অভিনন্দন জানিয়েছেন।
Приложение «Eye News BD»
Комментарии 0