জয়পুরহাটে বিনামূল্যে স্বাস্থ্যসেবা পেল শতাধিক মানুষ | আই নিউজ বিডি

জয়পুরহাট

জয়পুরহাটে বিনামূল্যে স্বাস্থ্যসেবা পেল শতাধিক মানুষ

****
Delen op Eidok
জয়পুরহাটে বিনামূল্যে স্বাস্থ্যসেবা পেল শতাধিক মানুষ
Foto: archief
জয়পুরহাটে শতাধিক মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা দেওয়া হয়েছে। একদিনের বিনামূল্যে স্বাস্থ্যসেবা কর্মসূচি যেনো উৎসবে রূপ নিলো। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দিনভর শহরের পাঁচুরচক রূপালী সংঘ ও পাঠাগারের প্রাঙ্গণে চিকিৎসা নিতে ভিড় করেন নারী-পুরুষ ও শিশুসহ শতাধিক মানুষ।

স্থানীয় দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য এ আয়োজন যেন আশার আলো। চিকিৎসা দেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডা. জাকা কাইফ এবং জয়পুরহাট ২৫০ জেনারেল হাসপাতালের কার্ডিওলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো. মেহেদী হাসান।

আয়োজকরা জানান,  এলাকার দরিদ্র ও অবহেলিত মানুষের চিকিৎসাসেবার সুযোগ নিশ্চিত করতেই এ কর্মসূচি নেওয়া হয়েছে। এতে নারী-পুরুষ ও শিশুসহ বিভিন্ন বয়সী শতাধিক মানুষ স্বাস্থ্যসেবা নেন। শিক্ষার পাশাপাশি সমাজসেবাকে গুরুত্ব দিয়েই নিয়মিত এ ধরনের কার্যক্রম চালানো হবে। 

রূপালী সংঘ ও পাঠাগারের সভাপতি হাফিজুর রহমান বলেন, মানুষের পাশে দাঁড়ানোই আমাদের দায়িত্ব। সমাজের অসহায়দের জন্য ভবিষ্যতেও আমরা কাজ করে যেতে চাই।

সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শাহজালাল হোসেন (রাসেল) যোগ করেন, যেখানে মানুষ চিকিৎসার সুযোগ থেকে বঞ্চিত, সেখানে অন্তত সামান্য সহযোগিতা দিতে পারলেই আমাদের আয়োজন সফল হবে।

Comments 0

Geen reacties gevonden

Relaterte artikler

দীর্ঘ বিরতির পর বাগেরহাট জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি সুজন মোল্লা, সম্পাদক সোহাগ District Nieuws দীর্ঘ বিরতির পর বাগেরহাট জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি সুজন মোল্লা, সম্পাদক সোহাগ 77 Views চিরিরবন্দরে অটো গ্যারেজে অভিযান, গাঁজাসহ গ্রেপ্তার ৫। District Nieuws চিরিরবন্দরে অটো গ্যারেজে অভিযান, গাঁজাসহ গ্রেপ্তার ৫। 59 Views নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা District Nieuws নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা 88 Views নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা District Nieuws নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা 51 Views লায়ন প্রফেসর ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ১ হাজার ৪০০ রোগী District Nieuws লায়ন প্রফেসর ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ১ হাজার ৪০০ রোগী 30 Views ঈশ্বরগঞ্জে জুয়ার আসরে পুলিশের হানা, গ্রেফতার ১ District Nieuws ঈশ্বরগঞ্জে জুয়ার আসরে পুলিশের হানা, গ্রেফতার ১ 68 Views  শ্যামনগরে বিভিন্ন দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে সাতক্ষীরা জেলা প্রশাসক District Nieuws  শ্যামনগরে বিভিন্ন দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে সাতক্ষীরা জেলা প্রশাসক 49 Views