জয়পুরহাট

জয়পুরহাটে বিনামূল্যে স্বাস্থ্যসেবা পেল শতাধিক মানুষ

****
Bagikan di Eidok
জয়পুরহাটে বিনামূল্যে স্বাস্থ্যসেবা পেল শতাধিক মানুষ
Foto: dikumpulkan
জয়পুরহাটে শতাধিক মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা দেওয়া হয়েছে। একদিনের বিনামূল্যে স্বাস্থ্যসেবা কর্মসূচি যেনো উৎসবে রূপ নিলো। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দিনভর শহরের পাঁচুরচক রূপালী সংঘ ও পাঠাগারের প্রাঙ্গণে চিকিৎসা নিতে ভিড় করেন নারী-পুরুষ ও শিশুসহ শতাধিক মানুষ।

স্থানীয় দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য এ আয়োজন যেন আশার আলো। চিকিৎসা দেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডা. জাকা কাইফ এবং জয়পুরহাট ২৫০ জেনারেল হাসপাতালের কার্ডিওলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো. মেহেদী হাসান।

আয়োজকরা জানান,  এলাকার দরিদ্র ও অবহেলিত মানুষের চিকিৎসাসেবার সুযোগ নিশ্চিত করতেই এ কর্মসূচি নেওয়া হয়েছে। এতে নারী-পুরুষ ও শিশুসহ বিভিন্ন বয়সী শতাধিক মানুষ স্বাস্থ্যসেবা নেন। শিক্ষার পাশাপাশি সমাজসেবাকে গুরুত্ব দিয়েই নিয়মিত এ ধরনের কার্যক্রম চালানো হবে। 

রূপালী সংঘ ও পাঠাগারের সভাপতি হাফিজুর রহমান বলেন, মানুষের পাশে দাঁড়ানোই আমাদের দায়িত্ব। সমাজের অসহায়দের জন্য ভবিষ্যতেও আমরা কাজ করে যেতে চাই।

সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শাহজালাল হোসেন (রাসেল) যোগ করেন, যেখানে মানুষ চিকিৎসার সুযোগ থেকে বঞ্চিত, সেখানে অন্তত সামান্য সহযোগিতা দিতে পারলেই আমাদের আয়োজন সফল হবে।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Komentar 0

Tidak ada komentar yang ditemukan

Artikel Terkait

মাধবপুরে ঘুমের ওষুধ খাইয়ে স্বামীকে পিটিয়ে জখমের অভিযোগ, স্ত্রী পলাতক Berita Kabupaten মাধবপুরে ঘুমের ওষুধ খাইয়ে স্বামীকে পিটিয়ে জখমের অভিযোগ, স্ত্রী পলাতক 1 Views সোনারগাঁয়ে ট্রাক দুর্ঘটনা: ১০ ঘণ্টার স্থবিরতায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চরম জনদুর্ভোগ Berita Kabupaten সোনারগাঁয়ে ট্রাক দুর্ঘটনা: ১০ ঘণ্টার স্থবিরতায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চরম জনদুর্ভোগ 10 Views আমতলীতে যানজট নিরসন ও খাদ্যপণ্যের মান নিয়ন্ত্রণে বিশেষ অভিযান, ভ্রাম্যমান আদালতে জরিমানা জেলা  প্রতিনিধি,বরগুনা Berita Kabupaten আমতলীতে যানজট নিরসন ও খাদ্যপণ্যের মান নিয়ন্ত্রণে বিশেষ অভিযান, ভ্রাম্যমান আদালতে জরিমানা জেলা  প্রতিনিধি,বরগুনা 39 Views বরিশাল মেহেন্দিগঞ্জ সিভিল জজ আদালতের বিচারক শেখ ফারহান নাদীম নিখোঁজ Berita Kabupaten বরিশাল মেহেন্দিগঞ্জ সিভিল জজ আদালতের বিচারক শেখ ফারহান নাদীম নিখোঁজ 21 Views বছরের পর বছর প্রতিশ্রুতি, তবুও পাকা হয়নি সানিয়াজান এর ৫ নং ওয়ার্ডের কাঁচা রাস্তা* Berita Kabupaten বছরের পর বছর প্রতিশ্রুতি, তবুও পাকা হয়নি সানিয়াজান এর ৫ নং ওয়ার্ডের কাঁচা রাস্তা* 86 Views ঠাকুরগাঁওয়ে নিম্নবিত্ত মানুষের মাঝে শীতবস্ত্র সহায়তা, পছন্দমতো কিনলেন প্রয়োজনীয় সামগ্রী Berita Kabupaten ঠাকুরগাঁওয়ে নিম্নবিত্ত মানুষের মাঝে শীতবস্ত্র সহায়তা, পছন্দমতো কিনলেন প্রয়োজনীয় সামগ্রী 43 Views জয়পুরহাটে জামাইদের ঐতিহ্যবাহী মাছের মেলা Berita Kabupaten জয়পুরহাটে জামাইদের ঐতিহ্যবাহী মাছের মেলা 37 Views