কিশোরগঞ্জ জেলা বিএনপির সম্মেলনে নির্বাচন কর্মকর্তা হলেন এড. নাসির | আই নিউজ বিডি

কিশোরগঞ্জ জেলা বিএনপির সম্মেলনে নির্বাচন কর্মকর্তা হলেন এড. নাসির..

MD JAHANGIR ALAM avatar   
MD JAHANGIR ALAM
কিশোরগঞ্জ জেলা বিএনপির সম্মেলনে নির্বাচন কর্মকর্তা হলেন এড. নাসির..
কিশোরগঞ্জ জেলা বিএনপির সম্মেলনে নির্বাচন কর্মকর্তা হলেন এড. নাসির..
ছবি: সংগৃহীত
২০ সেপ্টেম্বর কিশোরগঞ্জ জেলা বিএনপি ত্রি-বার্ষিক সম্মেলনের ভোট নির্বাচন কর্মকর্তা হলেন এডভোকেট আহসানুজ্জামান নাসির..

কিশোরগঞ্জ জেলা বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলনে নির্বাচন কর্মকর্তা হিসেবে মনোনীত হয়েছেন বাজিতপুর উপজেলার হিলচিয়া ইউনিয়নের জ্ঞানপুর গ্রামের কৃতি সন্তান এডভোকেট আহসানুজ্জামান নাসির।

তিনি সম্প্রতি কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির ২০২৫-২৬ খ্রিষ্টাব্দ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সদস্য নির্বাচিত হয়েছেন। জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত এ আইনজীবী দীর্ঘদিন ধরে আইন পেশার পাশাপাশি রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখে আসছেন। এছাড়াও তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কিশোরগঞ্জ জেলা শাখার আহ্বায়ক কমিটিতে দপ্তরের দায়িত্বে আছেন।

১৯৮০ সালে কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার হিলচিয়া ইউনিয়নের জ্ঞানপুর গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন এডভোকেট আহসানুজ্জামান নাসির। বর্তমানে তিনি জ্ঞানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে সবুজ সংঘ জ্ঞানপুরের সভাপতি, আদর্শ মহিলা সংস্থার প্রধান উপদেষ্টা এবং নব দিগন্ত ফাউন্ডেশনের চেয়ারম্যানসহ বিভিন্ন সামাজিক ও শিক্ষামূলক প্রতিষ্ঠানের দায়িত্বে থেকেছেন।

Walang nakitang komento


News Card Generator