কিশোরগঞ্জ জেলা বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলনে ভোট গ্রহণকারী কর্মকর্তা হিসেবে মনোনীত হয়েছেন বাজিতপুর উপজেলার হিলচিয়া ইউনিয়নের জ্ঞানপুর গ্রামের কৃতি সন্তান এডভোকেট আহসানুজ্জামান নাসির।
তিনি সম্প্রতি কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির ২০২৫-২৬ খ্রিষ্টাব্দ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সদস্য নির্বাচিত হয়েছেন। জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত এ আইনজীবী দীর্ঘদিন ধরে আইন পেশার পাশাপাশি রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখে আসছেন। এছাড়াও তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কিশোরগঞ্জ জেলা শাখার আহ্বায়ক কমিটিতে দপ্তরের দায়িত্বে আছেন।
১৯৮০ সালে কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার হিলচিয়া ইউনিয়নের জ্ঞানপুর গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন এডভোকেট আহসানুজ্জামান নাসির। বর্তমানে তিনি জ্ঞানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে সবুজ সংঘ জ্ঞানপুরের সভাপতি, আদর্শ মহিলা সংস্থার প্রধান উপদেষ্টা এবং নব দিগন্ত ফাউন্ডেশনের চেয়ারম্যানসহ বিভিন্ন সামাজিক ও শিক্ষামূলক প্রতিষ্ঠানের দায়িত্বে থেকেছেন।