মো: সোহেল রানা দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি
সাজেক পর্যটন কেন্দ্রে যাওয়ার পথে পর্যটকভাহী চাঁদের গাড়ি উল্টে পাহাড়ের খাদে পড়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) একজন শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় আরো ১২জন শিক্ষার্থী আহত হয়।
জানাযায় ১৭ সেপ্টম্বর সকালে পর্যটক নিয়ে খাগড়াছড়ি থেকে সাজেক যাওয়ার পথে শিজক ছড়া-হাউজপাড়া এলাকায় ১৩ জন (খুবি) শিক্ষার্থীদের বহনকারী জীপটি নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে যায়। এতে গাড়িতে থাকা মোছাঃ রুবিনা আক্তার পিংকি নামের ওই শিক্ষার্থী নিহত হন। জানা যায়, খুলনা বিশ্ববিদ্যালয়ের ৩৯ জন শিক্ষার্থী ও ৩ জন শিক্ষকসহ সকালে সাজেক যাওয়ার পথে এ ঘটনা ঘটে।
সেনাবাহিনী, পুলিশ ও স্থানীয়রা পাহাড়ের খাদ থেকে আহতদের উদ্ধার করে খাগড়াছড়ির জেলা সদর পাঠিয়েছে। শিক্ষার্থীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কানন সরকার।
সাজেক সড়ক দূর্ঘটনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহত - আহত ১২ .. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও
সাজেক সড়ক দূর্ঘটনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহত - আহত ১২ ..
ছবি: সংগৃহীত
কোন মন্তব্য পাওয়া যায়নি