ঝালকাঠি: মাদকবিরোধী অভিযানে গাঁজা ও ইয়াবাসহ গ্রেফতার ১
ঝালকাঠি, ১৫ই সেপ্টেম্বর, ২০২৫ - ঝালকাঠি জেলার সম্মানিত পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি চৌকস দল রাজাপুর থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ রাজিব হোসেন হাওলাদার (২৭)। তিনি চর সাংগর এলাকার বাসিন্দা। তার পিতার নাম মোঃ মোনাসেফ হাওলাদার এবং মাতার নাম মোসাঃ রাজিয়া বেগম।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল রাজাপুর থানার শুক্তাগড় ইউনিয়নের ৪নং ওয়ার্ডে অভিযান পরিচালনা করে। এসময় রাজিব হোসেন হাওলাদারের কাছ থেকে ৩৫০ গ্রাম গাঁজা এবং ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
App «Eye News BD»
Comentarios 0