ঝালকাঠি

ঝালকাঠির নলছিটির খালেদ সাইফুল্লাহ পেলেন "ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড"

মো: খালেদ সাইফুল্লাহ বাংলাদেশে তরুণ সেচ্ছাসেবীদের সর্বোচ্চ রাষ্ট্রীয় স্বীকৃতি "ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড অর্জন করেছেন..
مشاركة على Eidok
ঝালকাঠির নলছিটির খালেদ সাইফুল্লাহ পেলেন "ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড"
الصورة: مجمّعة

 

ঝালকাঠির নলছিটি উপজেলার কৃতী সন্তান মো. খালেদ সাইফুল্লাহ বাংলাদেশে তরুণ স্বেচ্ছাসেবীদের সর্বোচ্চ রাষ্ট্রীয় স্বীকৃতি “ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড” অর্জন করেছেন।

সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় প্রধান উপদেষ্টার কার্যালয়ের শাপলা হল মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস। অনুষ্ঠানে খালেদ সাইফুল্লাহকে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়। যুব ও ক্রীড়া উপদেষ্টা, নৌপরিবহন উপদেষ্টা, প্রধান উপদেষ্টার প্রেস সচিবসহ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আয়োজিত এই অনুষ্ঠানে প্রতি বছর সামাজিক ক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য তরুণদের স্বীকৃতি দেওয়া হয়। এ বছর সারাদেশ থেকে মাত্র ১২ জন তরুণকে নির্বাচিত করা হয়েছে। শিক্ষা, বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি ক্যাটাগরিতে নির্বাচিত দুইজনের মধ্যে একজন হলেন নলছিটির খালেদ সাইফুল্লাহ।

২০২০ সালে তিনি নলছিটিতে “তারুণ্যের নলছিটি” নামের যুব সংগঠন প্রতিষ্ঠা করেন এবং সভাপতি হিসেবে নেতৃত্ব দিয়ে আসছেন। সংগঠনটি শিক্ষা, সচেতনতা, বিজ্ঞান-প্রযুক্তি ও মানবিক যুব নেতৃত্ব বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। খালেদ সাইফুল্লাহর নেতৃত্বে Team STEM তৃণমূলের শিক্ষার্থীদের বিজ্ঞানচর্চায় অনুপ্রাণিত করেছে। তিনি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে CARO প্রতিষ্ঠা করেছেন এবং সেখানেও সেক্রেটারি জেনারেল হিসেবে তরুণ নেতৃত্ব বিকাশ ও বৈশ্বিক শাসনব্যবস্থার নতুন মডেল তৈরি করছেন।

তার উদ্ভাবিত Youth Political Leadership Simulation Model তরুণদের হাতে-কলমে নীতি, নেতৃত্ব ও এডভোকেসি শেখাচ্ছে। স্থানীয় পর্যায়ে এই মডেলের মাধ্যমে তরুণ নেতৃত্ব সমাজের সমস্যার সমাধানে সক্রিয় ভূমিকা নিচ্ছে।

পুরস্কার গ্রহণের পর খালেদ সাইফুল্লাহ বলেন,


“মাধ্যমিক পর্যায় থেকেই বন্ধুদের সঙ্গে নিয়ে দেশপ্রেম ও সামাজিক দায়বদ্ধতার চেতনায় স্বেচ্ছাসেবী কাজ শুরু করেছি। আজকের এই সম্মান শুধু আমার নয়, বরং তাদেরও যারা পাশে থেকে সহযোগিতা করেছেন। আমি এই পুরস্কার উৎসর্গ করছি জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের নামে। এবারের স্বীকৃতি সম্পূর্ণ যোগ্যতার ভিত্তিতে দেওয়া হয়েছে।”

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

تعليقات 0

لم يتم العثور على تعليقات

مقالات ذات صلة

নারায়ণগঞ্জে মুফতি আমির হামজার আগমন ঘিরে উত্তেজনা: প্রতিহতের ঘোষণায় কঠোর অবস্থানে জামায়াত নেতা آخر নারায়ণগঞ্জে মুফতি আমির হামজার আগমন ঘিরে উত্তেজনা: প্রতিহতের ঘোষণায় কঠোর অবস্থানে জামায়াত নেতা 50 Views নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ آخر নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ 75 Views সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল آخر সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল 115 Views সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় آخر সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় 120 Views শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন آخر শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন 86 Views গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন آخر গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন 127 Views ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন آخر ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন 124 Views