কুলিয়ারচরে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার | আই নিউজ বিডি

কুলিয়ারচরে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

Ali Sohel avatar   
Ali Sohel
কুলিয়ারচরে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
কুলিয়ারচরে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
ছবি: সংগৃহীত
স্থানীয় ও পুলিশের ভাষ্যমতে, গতকাল সন্ধ্যা হইতে আজ সকাল আটটা পর্যন্ত সময়ে কোনো এক চলন্ত ট্রেন হইতে পড়ে গাছের সাথে ধাক্কা লেগে দুই পা আটকানো অবস্থায় তার মৃত্যু হয়ে থাকতে পারে।..

কিশোরগঞ্জের কুলিয়ারচরে রেল লাইনের পাশ থেকে আনুমানিক ২৫ বছর বয়সী অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

বুধবার ১০ সেপ্টেম্বর সকাল ৮ টার দিকে ভৈরব-কিশোরগঞ্জ রেললাইনের উপজেলার ছয়সূতী ইউনিয়নের লক্ষীপুর এলাকা থেকে এ মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার ১০ সেপ্টেম্বর সকাল আটটার দিকে উপজেলার ছয়সূতী ইউনিয়নের লক্ষীপুর এলাকায় (ভৈরব-কিশোরগঞ্জ) রেললাইনের পাশে পড়ে থাকা অজ্ঞাত যুবকের একটি মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দিলে ঘটনাস্থলে পুলিশ এসে অজ্ঞাত যুবকের মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

স্থানীয় ও পুলিশের ভাষ্যমতে, গতকাল সন্ধ্যা হইতে আজ সকাল আটটা পর্যন্ত সময়ে কোনো এক চলন্ত ট্রেন হইতে পড়ে গাছের সাথে ধাক্কা লেগে দুই পা আটকানো অবস্থায় তার মৃত্যু হয়ে থাকতে পারে।

এ ঘটনায় কুলিয়ারচর থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হেলাল উদ্দিন পিপিএম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে অজ্ঞাত যুবকের মরদেহটি উদ্ধার করা হয়েছে। তিনি আরও জানান, তার নাক মুখে রক্ত বের হওয়া ও শরীরে বিভিন্ন ছিলা দাগ রয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা রুজু করা হয়েছে। যাহার মামলা নং-২৯, তারিখ : ১০/০৯/২৫। ময়না তদন্তের জন্য মরদেহটি কিশোরগঞ্জ জেলা সদর সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। অজ্ঞাত মরদেহের পরিচয় সনাক্তকরণে চেষ্টা অব্যাহত আছে। 

कोई टिप्पणी नहीं मिली


News Card Generator