জয়পুরহাট

জয়পুরহাটে পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানীর কার্যালয়ে চুরি

****
Del på Eidok
জয়পুরহাটে পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানীর কার্যালয়ে চুরি
Foto: arkiv

জয়পুরহাট শহরের হাউজিং এস্টেট এলাকায় অবস্থিত পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেডের সার্ভিস সেল কার্যালয়ে  চুরির ঘটনা ঘটেছে। কার্যালয়ের  গ্রিল ভেঙে নগদ টাকা, ল্যাপটপ ও  ইন্টারনেট ওয়াইফাই  রাউটার  নিয়ে গেছে চোরেরা। এ ঘটনায়  বুধবার (১০ সেপ্টেম্বর)  থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। সার্ভিস সেল কার্যালয়ের হিসাব রক্ষক  রাজু সরদার বাদী হয়ে এই অভিযোগটি দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, জয়পুরহাট শহরের হাউজিং এস্টেট এলাকায় পপুলার  লাইফ ইনস্যুরেন্স  কোম্পানী লিমিটেডের সার্ভিস সেল কার্যালয়  গত ৮ সেপ্টেম্বর কর্মকর্তা-কর্মচারী অফিস করে বিকেলে চলে যান। পরদিন ৯ সেপ্টেম্বর সকালে অফিসের ফটক খোলার পর দুটি কক্ষের  ড্রয়ারের তালা ভাঙ্গা ও কাগজ পত্র এলোমেলো অবস্থায় পড়ে আছে। ড্রয়ারে রাখা সাড়ে ৩৮ হাজার টাকা, একটি ল্যাপটপ ও ইন্টারনেট ওয়াইফাই  রাউটার নেই। অফিসের জানালার গ্রিল ভাঙা রয়েছে। 

সার্ভিস সেল কার্যালয়ের হিসাব রক্ষক রাজু সরদার বলেন, অফিসের  জানালার গ্রিল ভেঙে চোরেরা ভেতরে ঢোকে নগদ টাকা, ল্যাপটপ ও ইন্টারনেট ওয়াইফাই  রাউটার নিয়ে গেছে।  মঙ্গলবার বিকেলে থানা পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেছে। কোম্পানীর উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনার পর বুধবার থানায় অভিযোগ করেছি। 

জয়পুরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি)  তামবিরুল ইসলাম জানান, এ সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Kommentarer 0

Ingen kommentarer fundet

relaterede artikler

আমতলীতে যানজট নিরসন ও খাদ্যপণ্যের মান নিয়ন্ত্রণে বিশেষ অভিযান, ভ্রাম্যমান আদালতে জরিমানা জেলা  প্রতিনিধি,বরগুনা Distriktsnyheder আমতলীতে যানজট নিরসন ও খাদ্যপণ্যের মান নিয়ন্ত্রণে বিশেষ অভিযান, ভ্রাম্যমান আদালতে জরিমানা জেলা  প্রতিনিধি,বরগুনা 21 Views বরিশাল মেহেন্দিগঞ্জ সিভিল জজ আদালতের বিচারক শেখ ফারহান নাদীম নিখোঁজ Distriktsnyheder বরিশাল মেহেন্দিগঞ্জ সিভিল জজ আদালতের বিচারক শেখ ফারহান নাদীম নিখোঁজ 21 Views বছরের পর বছর প্রতিশ্রুতি, তবুও পাকা হয়নি সানিয়াজান এর ৫ নং ওয়ার্ডের কাঁচা রাস্তা* Distriktsnyheder বছরের পর বছর প্রতিশ্রুতি, তবুও পাকা হয়নি সানিয়াজান এর ৫ নং ওয়ার্ডের কাঁচা রাস্তা* 85 Views ঠাকুরগাঁওয়ে নিম্নবিত্ত মানুষের মাঝে শীতবস্ত্র সহায়তা, পছন্দমতো কিনলেন প্রয়োজনীয় সামগ্রী Distriktsnyheder ঠাকুরগাঁওয়ে নিম্নবিত্ত মানুষের মাঝে শীতবস্ত্র সহায়তা, পছন্দমতো কিনলেন প্রয়োজনীয় সামগ্রী 40 Views জয়পুরহাটে জামাইদের ঐতিহ্যবাহী মাছের মেলা Distriktsnyheder জয়পুরহাটে জামাইদের ঐতিহ্যবাহী মাছের মেলা 36 Views ফার্মেসি কোর্সে বিসিডিএস-এর সম্পৃক্ততা বাতিলের প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন Distriktsnyheder ফার্মেসি কোর্সে বিসিডিএস-এর সম্পৃক্ততা বাতিলের প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন 48 Views কলারোয়ায় শিক্ষকের বদলি চেয়ে অভিভাবক-গ্রামবাসীর আবেদন: তদন্তের দাবি Distriktsnyheder কলারোয়ায় শিক্ষকের বদলি চেয়ে অভিভাবক-গ্রামবাসীর আবেদন: তদন্তের দাবি 29 Views