জয়পুরহাট

জয়পুরহাটে পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানীর কার্যালয়ে চুরি

****
Поделиться в Eidok
জয়পুরহাটে পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানীর কার্যালয়ে চুরি
Фото: из открытых источников

জয়পুরহাট শহরের হাউজিং এস্টেট এলাকায় অবস্থিত পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেডের সার্ভিস সেল কার্যালয়ে  চুরির ঘটনা ঘটেছে। কার্যালয়ের  গ্রিল ভেঙে নগদ টাকা, ল্যাপটপ ও  ইন্টারনেট ওয়াইফাই  রাউটার  নিয়ে গেছে চোরেরা। এ ঘটনায়  বুধবার (১০ সেপ্টেম্বর)  থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। সার্ভিস সেল কার্যালয়ের হিসাব রক্ষক  রাজু সরদার বাদী হয়ে এই অভিযোগটি দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, জয়পুরহাট শহরের হাউজিং এস্টেট এলাকায় পপুলার  লাইফ ইনস্যুরেন্স  কোম্পানী লিমিটেডের সার্ভিস সেল কার্যালয়  গত ৮ সেপ্টেম্বর কর্মকর্তা-কর্মচারী অফিস করে বিকেলে চলে যান। পরদিন ৯ সেপ্টেম্বর সকালে অফিসের ফটক খোলার পর দুটি কক্ষের  ড্রয়ারের তালা ভাঙ্গা ও কাগজ পত্র এলোমেলো অবস্থায় পড়ে আছে। ড্রয়ারে রাখা সাড়ে ৩৮ হাজার টাকা, একটি ল্যাপটপ ও ইন্টারনেট ওয়াইফাই  রাউটার নেই। অফিসের জানালার গ্রিল ভাঙা রয়েছে। 

সার্ভিস সেল কার্যালয়ের হিসাব রক্ষক রাজু সরদার বলেন, অফিসের  জানালার গ্রিল ভেঙে চোরেরা ভেতরে ঢোকে নগদ টাকা, ল্যাপটপ ও ইন্টারনেট ওয়াইফাই  রাউটার নিয়ে গেছে।  মঙ্গলবার বিকেলে থানা পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেছে। কোম্পানীর উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনার পর বুধবার থানায় অভিযোগ করেছি। 

জয়পুরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি)  তামবিরুল ইসলাম জানান, এ সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Комментарии 0

Комментариев нет

Статьи по Теме

ফার্মেসি কোর্সে বিসিডিএস-এর সম্পৃক্ততা বাতিলের প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন Районные новости ফার্মেসি কোর্সে বিসিডিএস-এর সম্পৃক্ততা বাতিলের প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন 25 Views কলারোয়ায় শিক্ষকের বদলি চেয়ে অভিভাবক-গ্রামবাসীর আবেদন: তদন্তের দাবি Районные новости কলারোয়ায় শিক্ষকের বদলি চেয়ে অভিভাবক-গ্রামবাসীর আবেদন: তদন্তের দাবি 17 Views চিরিরবন্দরে বিশেষ অভিযানে যুবলীগের দুই নেতা গ্রেফতার। Районные новости চিরিরবন্দরে বিশেষ অভিযানে যুবলীগের দুই নেতা গ্রেফতার। 36 Views চাঁদপুরে বালুবাহী ট্রাকের ধাক্কায় ঠিকাদার নিহত, অনিয়ন্ত্রিত যান চলাচলে বাড়ছে মৃত্যুর ঝুঁকি Районные новости চাঁদপুরে বালুবাহী ট্রাকের ধাক্কায় ঠিকাদার নিহত, অনিয়ন্ত্রিত যান চলাচলে বাড়ছে মৃত্যুর ঝুঁকি 33 Views নভেম্বরেও লাগামহীন ডেঙ্গু: চাঁদপুরে ১৬ দিনে আক্রান্ত ১৩৫, স্বাস্থ্যঝুঁকিতে জনজীবন Районные новости নভেম্বরেও লাগামহীন ডেঙ্গু: চাঁদপুরে ১৬ দিনে আক্রান্ত ১৩৫, স্বাস্থ্যঝুঁকিতে জনজীবন 41 Views ঠাকুরগাঁওয়ে টাপেন্টাডল সেবনের সময় যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড Районные новости ঠাকুরগাঁওয়ে টাপেন্টাডল সেবনের সময় যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড 40 Views ঠাকুরগাঁওয়ে টাপেন্টাডল সেবনের সময় যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড Районные новости ঠাকুরগাঁওয়ে টাপেন্টাডল সেবনের সময় যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড 30 Views