আমি ভাড়াটে লোক দিয়ে দল ভারি করি না - খন্দকার নাসিরুল ইসলাম | আই নিউজ বিডি

আমি ভাড়াটে লোক দিয়ে দল ভারি করি না - খন্দকার নাসিরুল ইসলাম

ফরিদপুর ব্যুরো avatar   
ফরিদপুর ব্যুরো
আমি ভাড়াটে লোক দিয়ে দল ভারি করি না - খন্দকার নাসিরুল ইসলাম
আমি ভাড়াটে লোক দিয়ে দল ভারি করি না - খন্দকার নাসিরুল ইসলাম
ছবি: সংগৃহীত
মোহাম্মাদ ইমরান, ফরিদপুর:

ফরিদপুরের বোয়ালমারীতে কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি ও ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলাম স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাত পৌনে নয়টায় উপজেলা পরিষদের সামনে অবস্থিত বোয়ালমারী প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয় বার্তা টাওয়ারে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।

 

মতবিনিময় অনুষ্ঠানে খন্দকার নাসিরুল ইসলাম বলেন, “আমি ভাড়াটে লোক দিয়ে দল ভারি করি না। আমার নির্বাচনী এলাকার বাইরের কোনো লোক এনে লোকসমাগম দেখাই না। কারণ, আমি তাদের ভালোবাসি ঠিকই, কিন্তু তাদের তো আমাকে ভোট দেওয়ার ক্ষমতা নেই। আর আমি ভোটের রাজনীতি করি।আমার লক্ষ্য হলো বিএনপিকে বিজয়ী করা।”

 

সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, “আপনারা সমাজের সৈনিক। বর্তমানে প্রশাসনের বিভিন্ন স্তরে দুর্নীতি ভয়াবহ আকার ধারণ করেছে। সাংবাদিকদের সাহসের সঙ্গে এসব দুর্নীতির বিরুদ্ধে লিখতে হবে। সমাজের খুন, দুর্নীতি, নৈরাজ্যের বিরুদ্ধে আপনাদের কলম তীক্ষ্ণ হওয়া উচিত। দলীয় পরিচয় নির্বিশেষে যারা দালালি ও অন্যায়কে প্রশ্রয় দিচ্ছে, তাদের বিরুদ্ধেও সাংবাদিকদের দৃঢ় অবস্থান নিতে হবে।”

 

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বোয়ালমারী প্রেসক্লাবের সভাপতি এডভোকেট কোরবান আলী এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন। এ সময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট সিরাজুল ইসলাম এবং পৌর বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আব্দুল কুদ্দুস।

 

এছাড়া উপস্থিত ছিলেন পৌর বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য খান আতাউর রহমান, উপজেলা যুবদলের সাবেক সভাপতি সৈয়দ মাহবুবুর রশীদ হেলাল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সঞ্জয় সাহা প্রমুখ।

 

মতবিনিময় সভায় গণমাধ্যম কর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন বোয়ালমারী প্রেসক্লাবের সহ সভাপতি কাজী আমিনুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক সুমন খান, অর্থ সম্পাদক জাকির হোসেন, প্রচার সম্পাদক এম এম জামান, প্রতিদিনের বাংলাদেশ প্রতিনিধি আমীর চারু বাবলু, যায়যায়দিন প্রতিনিধি দীপঙ্কর অপু, খবর পত্র প্রতিনিধি হাসান মাহমুদ মিলু, খোলা কাগজ প্রতিনিধি আল মামুন রনি, আমাদের অর্থনীতি প্রতিনিধি সনৎ চক্রবর্তী, নয়া দিগন্ত প্রতিনিধি ইকবাল হোসেন, সংগ্রাম প্রতিনিধি মাওলানা মো. রফিকুল ইসলাম, প্রতিদিনের কাগজ প্রতিনিধি মুকুল বসু, কালের খেয়া প্রতিনিধি টুটুল বসু, দৈনিক আমার বার্তা প্রতিনিধি মোহাম্মাদ ইমরান প্রমুখ।

コメントがありません


News Card Generator