রাঙ্গুনিয়ায় শিশুদের জন্য সুন্দর হাতের লেখা শেখার পাঠশালা চালু.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

রাঙ্গুনিয়ায় শিশুদের জন্য সুন্দর হাতের লেখা শেখার পাঠশালা চালু..

Md. Nezam Uddin avatar   
Md. Nezam Uddin
রাঙ্গুনিয়ায় শিশুদের জন্য সুন্দর হাতের লেখা শেখার পাঠশালা চালু..
রাঙ্গুনিয়ায় শিশুদের জন্য সুন্দর হাতের লেখা শেখার পাঠশালা চালু..
ছবি: সংগৃহীত
রাঙ্গুনিয়ায় মুন্নি ম্যাডামের উদ্যোগে শিশুদের জন্য হাতের লেখা শেখার বিশেষ স্কুল চালু হয়েছে।..

 

রাঙ্গুনিয়ার স্বনামধন্য ইমাম বোখারী (রঃ) প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষিকা মুন্নি ম্যাডামে উদ্যোগে  শিশুদের জন্য এবার রাউজানে লেখা শেখার পাঠশালা চালু হলো ।পাহাড়তলি ইউনিয়নের জব্বার মার্কেটে২য় তলায়   এই সুন্দর হাতের লেখা শেখার একটি বিশেষ স্কুলের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৮ সেপ্টেম্বর ২০২৫) জব্বার মার্কেটের দ্বিতীয় তলায় আয়োজিত এ অনুষ্ঠানের সঞ্চালনা করেন নিউরন কোচিং সেন্টারের পরিচালক ইমরান হোসেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইমাম বোখারী (রহঃ) স্কুলের সহকারী প্রধান শিক্ষক ও লেখা শেখা স্কুলের প্রতিষ্ঠাতা সৈয়দা ইসমত আরা মুন্নি।

প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজস্থলি সরকারি কলেজের  সিনিয়র প্রভাষক উজ্জ্বল মুৎসুদ্দি,  
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
রূপালী ব্যাংক (চুয়েট শাখা)ব্যবস্থাপক, 
টিটন কান্তি নাথ,  বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক শিমুল বড়ুয়া, চুয়েট স্কুল এন্ড কলেজ সিনিয়র শিক্ষক আলফাজ উদ্দিন,রফিকুল ইসলাম, গশ্চি শিশু বাগ স্কুল এন্ড কলেজ অধ্যক্ষ কামাল উদ্দিন চৌধুরী, , পাহাড়তলি আইডিয়াল স্কুলের অধ্যক্ষ মুবিনুল হক চৌধুরী, পাহাড়তলী গ্রামার স্কুল (কো- অর্ডিনেটর)সাইফুর রহমান,মেধা কোচিং এর পরিচালক আরফাতুল ইসলাম,ডেন্টিস্ট রাসেল তালুকদার,  কদলপুর আশরাফিয়া কে.জি স্কুলের অধ্যক্ষ সৈকত চৌধুরী, 
আশিষ চৌধুরী, আব্দুল কাদের, ডাক্তার হাফিজুল ইসলাম,  ইমাম বুখারী (রহ:) প্রতিষ্ঠানের পরিচালক মাহবুব আলম, অভিভাবক সদস্য  মো জানে আলম, বিশিষ্ট কাউয়ালবিদ রাশেদা সুলতানা, 
ফারজানা আকতার সহ প্রমুখ ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, সঠিক বর্ণ গঠন এবং নির্দেশনা অনুযায়ী বর্ণ শিক্ষার্থীদের  যত্নসহকারে শেখানো পাশাপাশি 
সুন্দর হাতের লেখা শিক্ষার্থীর সুকুমার মেধা প্রকাশ ঘটবে। তাছাড়া মনোযোগ, ধৈর্য, সৃজনশীলতা এবং ব্যক্তিত্ব গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই প্রতিষ্ঠান। মহতী উদ্যোগ আগামী প্রজন্মকে শৃঙ্খলাবদ্ধ, আত্মবিশ্বাসী ও দক্ষ করে তুলবে বলে আমরা বিশ্বাস করি।।

Aucun commentaire trouvé


News Card Generator