ইবিতে 'ইন্ডাস্ট্রি -একাডেমিয়া কোলাবোরেশন-২০২৬' শীর্ষক সেমিনার অনুষ্ঠিত.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

ইবিতে 'ইন্ডাস্ট্রি -একাডেমিয়া কোলাবোরেশন-২০২৬' শীর্ষক সেমিনার অনুষ্ঠিত..

A R Khalid avatar   
A R Khalid
ইবিতে 'ইন্ডাস্ট্রি -একাডেমিয়া কোলাবোরেশন-২০২৬' শীর্ষক সেমিনার অনুষ্ঠিত..
ইবিতে 'ইন্ডাস্ট্রি -একাডেমিয়া কোলাবোরেশন-২০২৬' শীর্ষক সেমিনার অনুষ্ঠিত..
ছবি: সংগৃহীত
****

ইবি প্রতিনিধি:

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) 'শিক্ষা শিল্পের ঐকতান; কর্মসংস্থানের সমাধান’ প্রতিপাদ্যকে সামনে রেখে ‘ইন্ডাস্ট্রি -একাডেমিয়া কোলাবোরেশন-২০২৬' শীর্ষক প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩ অক্টোবর) সকাল ১০টায় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে
দেশের স্বনামধন্য ২৭টি শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধিদের নিয়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর। এসময় বিশেষ অতিথি উপ-উপাচার্য ড. এমতাজ হোসেন ও কোষাধ্যক্ষ ড. মো. ইদ্রিস আলী ও স্বাগত বক্তা রেজিস্ট্রার অধ্যাপক ড. আতিকুর রহমান উপস্থিত ছিলেন।

এছাড়া বিভিন্ন প্রতিনিধিবৃন্দের মধ্যে ছিলেন, রাজবাড়ি জুট মিলস লিমিটেড, বেনকিউ ইন্ডাস্ট্রি, টেকনোডেরা ইন্ডাস্ট্রি, জিল্লুর এন্ড অ্যাসোসিয়েটস, ডিবিসি নিউজ, টিপি-লিংক বাংলাদেশ, গ্রামীণফোন, ইফাদ মাল্টি প্রোডাক্টস লিমিটেড, আনোয়ার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ, নেসলে বাংলাদেশ পিএলসি, ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশ পিএলসি,স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড, প্রাণ গ্রুপ, টেলিটক, আকিজ রিসোর্স, আবুল খায়ের গ্রুপ, শাহজালাল ইসলামিক ব্যাংক পিএলসি, ম্যাটাডর ডিস্ট্রিবিউশন লিমিটেড, বিকাশ, এনসিঙ্গা ইন্ডাস্ট্রি।

মতবিনিময় সভায় বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান বলেন, শিক্ষার্থীদের একাডেমিক জ্ঞান অর্জনের পাশাপাশি এ ধরনের আয়োজন চাকরির বাজার সম্পর্কে ভালো ধারণা দেবে। দেশকে এগিয়ে নিতে শিল্প বিকাশের কোনো বিকল্প নেই। আর শিল্প বিকাশের জন্য ইন্ডাস্ট্রি-ক্যাম্পাস সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই লক্ষ্যে ইসলামি বিশ্ববিদ্যালয়ে এই বাস্তবধর্মী আয়োজন। এছাড়াও তিনি আশ্বস্ত করেন, শিক্ষার্থীদের ক্যারিয়ার বিষয়ক যে-কোনো প্রয়োজনে তার প্রশাসন সার্বিক সহযোগিতা করবে।

একই সাথে শিক্ষার্থীদের মৌলিক সুবিধার কথা উল্লেখ করে তিনি বলেন, "বর্তমানে আমাদের বাজেটের সিংহভাগ পরিবহন খাতে ব্যয় হয়ে যাওয়ায় হলগুলোতে শিক্ষার্থীদের জন্য মানসম্মত খাবার সরবরাহ করা কঠিন হয়ে পড়ে। অথচ একজন শিক্ষার্থীকে যোগ্য মানবসম্পদে পরিণত করতে হলে তার শারীরিক ও মানসিক স্বাস্থ্য নিশ্চিত করা অত্যন্ত জরুরি। তাই হলগুলোর খাবারের মানোন্নয়নে বাজেটের ওপর চাপ কমাতে এবং পরিবহন ব্যবস্থা সহজ করতে কুষ্টিয়া ও ঝিনাইদহ রুটের জন্য দুটি ডাবল ডেকার বাস অনুমোদনের বিনীত অনুরোধ ও আবদার জানাচ্ছি।"  

প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, "পতিত সরকারের দুর্নীতি ও অদূরদর্শী নীতির কারণে দেশের যুবসমাজ আজ গভীর অনিশ্চয়তার মুখে পড়েছে। ২০২২ সালের হিসেবে ১৫ থেকে ২৪ বছর বয়সীদের প্রায় ৪১ শতাংশ তরুণ-তরুনী কোনো শিক্ষা, কর্মসংস্থান বা প্রশিক্ষণে যুক্ত নেই। বর্তমান অবস্থা থেকে উত্তরণে আমি মূলত তিনটি বিষয়ে জোর দিতে চাই— প্রথমত, অনিশ্চয়তার ভবিষ্যৎ থেকে সমৃদ্ধির পথে যাত্রা; দ্বিতীয়ত, মেরুদণ্ডহীনতায় পরিণত হওয়া শিক্ষা ব্যবস্থার পুনঃপ্রতিষ্ঠা; এবং তৃতীয়ত, শিল্প খাতের সাথে শিক্ষা প্রতিষ্ঠানের সরাসরি সংযোগ। ব্যাংক খাতের খেলাপি ঋণ ও ভঙ্গুর রাজস্ব ব্যবস্থা প্রমাণ করে বিগত সরকার অর্থনৈতিক ব্যবস্থা কতটা ধসিয়ে দিয়েছে। এই সংকট থেকে উত্তরণে রাজনৈতিক জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি জিয়াউর রহমানের বাস্তবমুখী অর্থনৈতিক মডেলের মতো প্রবাসী শ্রমবাজার ও পোশাক খাতের উদ্ভাবনী নীতি অনুসরণ করতে হবে।

এ আর খালিদ
ইবি সংবাদদাতা
তারিখ : ০৩.১০.২০২৬

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator