রাইসুল ইসলাম খোকন, সরিষাবাড়ী প্রতিনিধি:
জামালপুরের সরিষাবাড়ী উপজেলার অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বাউসী বাঙ্গালী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মরহুম বাদশাহ স্যার- এর স্মরণে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে স্মরণসভা অনুষ্ঠানটি আয়োজন করা হয়। শিক্ষক, প্রাক্তন শিক্ষার্থী, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মরহুম বাদশাহ স্যারের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন।
বাউসী বাঙ্গালী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বাহাদুর আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন- জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীম। বিশেষ অতিথিদের হিসেবে বক্তব্য রাখেন- সরিষাবাড়ী পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র এ.কে.এম ফয়েজুল কবীর তালুকদার শাহীন। উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল আলম, সাবেক প্রধান শিক্ষক মরহুম বাদশাহ স্যার-এর ছেলে প্রফেসার আব্দুল্লাহ আল ফারুক। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন সরিষাবাড়ী উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক রমজান আলী।
Ứng dụng "Eye News BD"
Bình luận 0