নৌকা ডুবে নিখোঁজ শিশুর একদিন পর ঝিনাই নদী থেকে লাশ উদ্ধার | আই নিউজ বিডি

নৌকা ডুবে নিখোঁজ শিশুর একদিন পর ঝিনাই নদী থেকে লাশ উদ্ধার

****
Поделиться в Eidok
নৌকা ডুবে নিখোঁজ শিশুর একদিন পর ঝিনাই নদী থেকে লাশ উদ্ধার
Фото: из открытых источников
 
 
রাইসুল ইসলাম খোকন, সরিষাবাড়ী প্রতিনিধি
জামালপুরের সরিষাবাড়ীতে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকা-বাইচ দেখে নদীপার হয়ে বাড়ি ফেরার পথে খেয়া নৌকা ডুবে নিখোঁজ শিশুর লাশ একদিন পর রোববার রাত সাড়ে ১২টায় ঝিনাই নদী রেলি ব্রিজের কাছে পাওয়া গেছে। 
জানা যায়, গত শুক্রবার সরিষাবাড়ী উপজেলার কামরাবাদ ইউনিয়নের ধারাবর্ষা গ্রামে দুই দিনব্যাপী গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত হয়। গত শুক্রবার সন্ধ্যায় নৌকা বাইচ দেখে বাড়ি ফেরার পথে অতিরিক্ত যাত্রী উঠার কারণে খেয়া নৌকা ডুবে যায়। পরে স্থানীয়দের সহায়তায় অধিকাংশ যাত্রী পাড়ে উঠতে পারলেও  ধারাবর্ষা গ্রামের আনসার আলীর স্ত্রী মোর্শেদা বেগমের মৃত্যু হয় এবং নিখোঁজ হয় তার মেয়ে শোভা (৮)। এ দুর্ঘটনায় ৩ জনকে আহত অবস্থায় উদ্ধার করে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
নিখোঁজের একদিন পর রোববার রাত সাড়ে ১২টার দিকে বড়বাড়িয়া রেলি ব্রীজের কাছে বাবলু মেম্বারের বাড়ির পাশে শিশু শোভার লাশ এলাকাবাসী ভেসে থাকতে দেখতে পায়। পরে স্থানীয়দের সহায়তায় শিশুর লাশটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মা-মেয়ের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
কামরাবাদ ইউনিয়ন পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান আলমগীর হোসেন সাংবাদিকদের  জানান, গত শুক্রবার নৌকা বাইচ দেখে বাড়ী ফেরার পথে খেয়া নৌকা ডুবে মোর্শেদা নামে এক নারীর মৃত্যু হয়। নিখোঁজ হওয়ার একদিন পর তার মেয়ে শোভারও লাশ পাওয়া গেছে। এ ঘটনায় তিনি শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

Комментарии 0

Комментариев нет

Статьи по Теме

খুলনায় নগর ভবনে পেট্রোল বোমা হামলা: সন্ত্রাস দমনে মাঠে নামল যৌথ বাহিনী Районные новости খুলনায় নগর ভবনে পেট্রোল বোমা হামলা: সন্ত্রাস দমনে মাঠে নামল যৌথ বাহিনী 34 Views মাধবপুরে হাজারো মানুষের অংশগ্রহণে বীর মুক্তিযোদ্ধা নুরুল আমীনের জানাজার শেষে দাফন Районные новости মাধবপুরে হাজারো মানুষের অংশগ্রহণে বীর মুক্তিযোদ্ধা নুরুল আমীনের জানাজার শেষে দাফন 36 Views গোপালগঞ্জে জননিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির ১০ প্লাটুন সদস্য মোতায়েন Районные новости গোপালগঞ্জে জননিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির ১০ প্লাটুন সদস্য মোতায়েন 41 Views কালাইয়ে নজরুল বর্ষ উপলক্ষে সেমিনার ও পুরস্কার বিতরণ Районные новости কালাইয়ে নজরুল বর্ষ উপলক্ষে সেমিনার ও পুরস্কার বিতরণ 39 Views কালিগঞ্জে বিএনপির সাংগঠনিক সভা, ঐক্যবদ্ধ থেকে ষড়যন্ত্র মোকাবিলার আহ্বান কাজী আলাউদ্দিনের Районные новости কালিগঞ্জে বিএনপির সাংগঠনিক সভা, ঐক্যবদ্ধ থেকে ষড়যন্ত্র মোকাবিলার আহ্বান কাজী আলাউদ্দিনের 85 Views সিরাজগঞ্জে নিষিদ্ধ সংগঠনের ৬ নেতাকর্মী গ্রেপ্তার Районные новости সিরাজগঞ্জে নিষিদ্ধ সংগঠনের ৬ নেতাকর্মী গ্রেপ্তার 140 Views পুলিশের সাউন্ড গ্রেনেডে কালবেলার প্রতিবেদক মামুন গুরুতর আহত Районные новости পুলিশের সাউন্ড গ্রেনেডে কালবেলার প্রতিবেদক মামুন গুরুতর আহত 81 Views