বড়লেখায় ২০ বছর বয়সী যুবকের রহস্যজনক মৃত্যু | আই নিউজ বিডি

বড়লেখায় ২০ বছর বয়সী যুবকের রহস্যজনক মৃত্যু

মৌলভীবাজারের বড়লেখায় তারেক আহমদ (২০) নামে এক যুবকের রহস্যজনক মৃত্যু ঘটেছে।
Eidok-এ শেয়ার
বড়লেখায় ২০ বছর বয়সী যুবকের রহস্যজনক মৃত্যু
ছবি: সংগৃহীত

 

শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে বড়লেখা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মুছেগুল গ্রামে নিজ বাড়ি থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত তারেক ওই গ্রামের আব্দুল লতিফের ছেলে।

পরিবারের সদস্যরা জানিয়েছেন, শুক্রবার রাতে খাবার খেয়ে তারেক নিজের কক্ষে ঘুমাতে যান। শনিবার সকালে দীর্ঘ সময় পরও তিনি কক্ষ থেকে বের না হলে স্বজনরা দরজা খোলেন। এ সময় তারা সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তারেককে দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ বেলা আড়াইটার দিকে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।

পুলিশ ও স্থানীয় সূত্র বলছে, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই মনে হচ্ছে। তবে মৃত্যুর কারণ নিয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। নিহতের স্বজনরাও কোনো ধারণা দিতে পারেননি।

বড়লেখা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. হাবিবুর রহমান বলেন, প্রাথমিকভাবে আত্মহত্যা বলে মনে হচ্ছে। তবে কেন বা কী কারণে এ ঘটনা ঘটেছে, তা স্পষ্ট নয়। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে প্রকৃত কারণ জানা যাবে।

تبصرے 0

کوئی تبصرہ نہیں ملا

متعلقہ مضامین

খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি ضلع کی خبریں খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি 14 Views রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু ضلع کی خبریں রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু 20 Views সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ সতর্ক বিজিবি, বাড়ানো হয়েছে টহল ও গোয়েন্দা নজরদারী ضلع کی خبریں সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ সতর্ক বিজিবি, বাড়ানো হয়েছে টহল ও গোয়েন্দা নজরদারী 34 Views মিরসরাইয়ে আদর্শ শিক্ষক ফেডারেশনের মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নিল সাড়ে ৩ হাজার শিক্ষার্থী ضلع کی خبریں মিরসরাইয়ে আদর্শ শিক্ষক ফেডারেশনের মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নিল সাড়ে ৩ হাজার শিক্ষার্থী 30 Views কুমিল্লায় ‘Study of Bangladeshi Nationalism’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত ضلع کی خبریں কুমিল্লায় ‘Study of Bangladeshi Nationalism’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত 17 Views ফুলবাড়ীর রাবাইতারী মুসল্লিপাড়া জামে মসজিদে জমি সংক্রান্ত বিরোধের জেরে মলমূত্র নিক্ষেপের অভিযোগ উঠেছে স্থানীয় তাজুল ইসলাম তাজেল ও তার সহযোগীদের বিরুদ্ধ ضلع کی خبریں ফুলবাড়ীর রাবাইতারী মুসল্লিপাড়া জামে মসজিদে জমি সংক্রান্ত বিরোধের জেরে মলমূত্র নিক্ষেপের অভিযোগ উঠেছে স্থানীয় তাজুল ইসলাম তাজেল ও তার সহযোগীদের বিরুদ্ধ 22 Views মিরসরাইয়ে দারুল উলুম মাদ্রাসায় ২৯ হাফেজ ও ২০ মারকায শিক্ষার্থীকে সংবর্ধনা ضلع کی خبریں মিরসরাইয়ে দারুল উলুম মাদ্রাসায় ২৯ হাফেজ ও ২০ মারকায শিক্ষার্থীকে সংবর্ধনা 15 Views