বড়লেখায় ২০ বছর বয়সী যুবকের রহস্যজনক মৃত্যু | আই নিউজ বিডি

বড়লেখায় ২০ বছর বয়সী যুবকের রহস্যজনক মৃত্যু

মৌলভীবাজারের বড়লেখায় তারেক আহমদ (২০) নামে এক যুবকের রহস্যজনক মৃত্যু ঘটেছে।
Eidok-এ শেয়ার
বড়লেখায় ২০ বছর বয়সী যুবকের রহস্যজনক মৃত্যু
ছবি: সংগৃহীত

 

শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে বড়লেখা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মুছেগুল গ্রামে নিজ বাড়ি থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত তারেক ওই গ্রামের আব্দুল লতিফের ছেলে।

পরিবারের সদস্যরা জানিয়েছেন, শুক্রবার রাতে খাবার খেয়ে তারেক নিজের কক্ষে ঘুমাতে যান। শনিবার সকালে দীর্ঘ সময় পরও তিনি কক্ষ থেকে বের না হলে স্বজনরা দরজা খোলেন। এ সময় তারা সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তারেককে দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ বেলা আড়াইটার দিকে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।

পুলিশ ও স্থানীয় সূত্র বলছে, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই মনে হচ্ছে। তবে মৃত্যুর কারণ নিয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। নিহতের স্বজনরাও কোনো ধারণা দিতে পারেননি।

বড়লেখা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. হাবিবুর রহমান বলেন, প্রাথমিকভাবে আত্মহত্যা বলে মনে হচ্ছে। তবে কেন বা কী কারণে এ ঘটনা ঘটেছে, তা স্পষ্ট নয়। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে প্রকৃত কারণ জানা যাবে।

Yorumlar 0

Hiçbir yorum bulunamadı

İlgili Makaleler

বিএনপির আপত্তির মুখে মাধবপুরে প্রশাসনের সিদ্ধান্তে তাহেরী ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে সুন্নি মহাসম্মেলন İlçe Haberleri বিএনপির আপত্তির মুখে মাধবপুরে প্রশাসনের সিদ্ধান্তে তাহেরী ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে সুন্নি মহাসম্মেলন 39 Views মধুখালীর উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইল জাতীয় নাগরিক পার্টি İlçe Haberleri মধুখালীর উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইল জাতীয় নাগরিক পার্টি 52 Views প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর বিরুদ্ধে সাংস্কৃতিক আন্দোলনই একমাত্র হাতিয়ার: বিএনপি নেতা বাচ্চু İlçe Haberleri প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর বিরুদ্ধে সাংস্কৃতিক আন্দোলনই একমাত্র হাতিয়ার: বিএনপি নেতা বাচ্চু 52 Views মিরসরাইয়ে ৪৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয় İlçe Haberleri মিরসরাইয়ে ৪৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয় 46 Views রাজা প্রতাপাদিত্যের শিবসা দুর্গের স্মৃতিবিজড়িত স্থাপনা, ধ্বংসাবশেষ ঘিরে প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য সংরক্ষণের দাবি İlçe Haberleri রাজা প্রতাপাদিত্যের শিবসা দুর্গের স্মৃতিবিজড়িত স্থাপনা, ধ্বংসাবশেষ ঘিরে প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য সংরক্ষণের দাবি 42 Views খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি İlçe Haberleri খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি 63 Views রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু İlçe Haberleri রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু 52 Views