বড়লেখায় ২০ বছর বয়সী যুবকের রহস্যজনক মৃত্যু | আই নিউজ বিডি

বড়লেখায় ২০ বছর বয়সী যুবকের রহস্যজনক মৃত্যু

মৌলভীবাজারের বড়লেখায় তারেক আহমদ (২০) নামে এক যুবকের রহস্যজনক মৃত্যু ঘটেছে।
Eidok-এ শেয়ার
বড়লেখায় ২০ বছর বয়সী যুবকের রহস্যজনক মৃত্যু
ছবি: সংগৃহীত

 

শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে বড়লেখা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মুছেগুল গ্রামে নিজ বাড়ি থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত তারেক ওই গ্রামের আব্দুল লতিফের ছেলে।

পরিবারের সদস্যরা জানিয়েছেন, শুক্রবার রাতে খাবার খেয়ে তারেক নিজের কক্ষে ঘুমাতে যান। শনিবার সকালে দীর্ঘ সময় পরও তিনি কক্ষ থেকে বের না হলে স্বজনরা দরজা খোলেন। এ সময় তারা সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তারেককে দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ বেলা আড়াইটার দিকে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।

পুলিশ ও স্থানীয় সূত্র বলছে, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই মনে হচ্ছে। তবে মৃত্যুর কারণ নিয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। নিহতের স্বজনরাও কোনো ধারণা দিতে পারেননি।

বড়লেখা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. হাবিবুর রহমান বলেন, প্রাথমিকভাবে আত্মহত্যা বলে মনে হচ্ছে। তবে কেন বা কী কারণে এ ঘটনা ঘটেছে, তা স্পষ্ট নয়। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে প্রকৃত কারণ জানা যাবে।

Bemerkungen 0

Keine Kommentare gefunden

In Verbindung stehende Artikel

খুলনায় ২০ দিনে ৯ হত্যাকাণ্ড: অপরাধ নিয়ন্ত্রণে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযানের সিদ্ধান্ত Bezirksnachrichten খুলনায় ২০ দিনে ৯ হত্যাকাণ্ড: অপরাধ নিয়ন্ত্রণে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযানের সিদ্ধান্ত 19 Views ভালুকায় কিন্ডারগার্টেন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিল ৯৬৫ শিক্ষার্থী Bezirksnachrichten ভালুকায় কিন্ডারগার্টেন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিল ৯৬৫ শিক্ষার্থী 25 Views ফরিদপুরে এসআরবি-১০ এর অভিযানে ৬ লাখ টাকার মাদকসহ আটক ২ Bezirksnachrichten ফরিদপুরে এসআরবি-১০ এর অভিযানে ৬ লাখ টাকার মাদকসহ আটক ২ 31 Views সরকারি জমি দখলে সিলগালা, বাপেক্সের সম্পত্তিতে মার্কেট-খামার Bezirksnachrichten সরকারি জমি দখলে সিলগালা, বাপেক্সের সম্পত্তিতে মার্কেট-খামার 32 Views চকলেটের প্রলোভনে শিশু ধর্ষণ: মোংলা বন্দর কর্মচারী সিলেট থেকে গ্রেপ্তার, বিচারিক প্রক্রিয়া শুরু Bezirksnachrichten চকলেটের প্রলোভনে শিশু ধর্ষণ: মোংলা বন্দর কর্মচারী সিলেট থেকে গ্রেপ্তার, বিচারিক প্রক্রিয়া শুরু 64 Views চাঁদপুরে ডেঙ্গু পরিস্থিতির অবনতি: ২৫০ শয্যার হাসপাতালে রোগীর চাপ ও মশক নিধনে স্থবিরতা Bezirksnachrichten চাঁদপুরে ডেঙ্গু পরিস্থিতির অবনতি: ২৫০ শয্যার হাসপাতালে রোগীর চাপ ও মশক নিধনে স্থবিরতা 35 Views চাঁদপুরে অনিরাপদ খাবার পরিবেশন: হোটেল-রেস্তোরাঁর অস্বাস্থ্যকর পরিবেশে স্বাস্থ্যঝুঁকিতে হাজারো মানুষ Bezirksnachrichten চাঁদপুরে অনিরাপদ খাবার পরিবেশন: হোটেল-রেস্তোরাঁর অস্বাস্থ্যকর পরিবেশে স্বাস্থ্যঝুঁকিতে হাজারো মানুষ 62 Views