অবৈধ টিলা কাটায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা বড়লেখায় | আই নিউজ বিডি

অবৈধ টিলা কাটায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা বড়লেখায়

বড়লেখায় টিলা কাটার অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক ব্যক্তিকে জরিমানা করা হয়েছে।..
Eidok-এ শেয়ার
অবৈধ টিলা কাটায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা বড়লেখায়
ছবি: সংগৃহীত

শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাত প্রায় ১টা ৩০ মিনিটে উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের উত্তর ঘোলসা গ্রামে এ অভিযান পরিচালিত হয়। সেখানে জামে মসজিদ সংলগ্ন এলাকা থেকে টিলা কাটতে গিয়ে ধরা পড়েন ঘোলসা গ্রামের হাজী আব্দুল জলিলের ছেলে জাফরান হোসেন (৩৬)। তাকে এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গালিব চৌধুরী।

অভিযান সংশ্লিষ্ট সূত্র জানায়, ওই এলাকায় অবৈধভাবে টিলা কেটে পরিবেশের ক্ষতি করা হচ্ছিল। খবর পেয়ে ইউএনও গালিব চৌধুরী পুলিশসহ ঘটনাস্থলে গিয়ে অভিযান চালান। এসময় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ৪(চ) ধারা লঙ্ঘনের দায়ে ১৫(১) ধারায় জাফরান হোসেনকে দোষী সাব্যস্ত করে জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরী টিলা কাটার ঘটনায় জরিমানা প্রদানের বিষয়টি নিশ্চিত করেছেন।

 

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

খুলনায় ২০ দিনে ৯ হত্যাকাণ্ড: অপরাধ নিয়ন্ত্রণে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযানের সিদ্ধান্ত জেলার খবর খুলনায় ২০ দিনে ৯ হত্যাকাণ্ড: অপরাধ নিয়ন্ত্রণে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযানের সিদ্ধান্ত 15 ভিউ ভালুকায় কিন্ডারগার্টেন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিল ৯৬৫ শিক্ষার্থী জেলার খবর ভালুকায় কিন্ডারগার্টেন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিল ৯৬৫ শিক্ষার্থী 19 ভিউ ফরিদপুরে এসআরবি-১০ এর অভিযানে ৬ লাখ টাকার মাদকসহ আটক ২ জেলার খবর ফরিদপুরে এসআরবি-১০ এর অভিযানে ৬ লাখ টাকার মাদকসহ আটক ২ 28 ভিউ সরকারি জমি দখলে সিলগালা, বাপেক্সের সম্পত্তিতে মার্কেট-খামার জেলার খবর সরকারি জমি দখলে সিলগালা, বাপেক্সের সম্পত্তিতে মার্কেট-খামার 31 ভিউ চকলেটের প্রলোভনে শিশু ধর্ষণ: মোংলা বন্দর কর্মচারী সিলেট থেকে গ্রেপ্তার, বিচারিক প্রক্রিয়া শুরু জেলার খবর চকলেটের প্রলোভনে শিশু ধর্ষণ: মোংলা বন্দর কর্মচারী সিলেট থেকে গ্রেপ্তার, বিচারিক প্রক্রিয়া শুরু 64 ভিউ চাঁদপুরে ডেঙ্গু পরিস্থিতির অবনতি: ২৫০ শয্যার হাসপাতালে রোগীর চাপ ও মশক নিধনে স্থবিরতা জেলার খবর চাঁদপুরে ডেঙ্গু পরিস্থিতির অবনতি: ২৫০ শয্যার হাসপাতালে রোগীর চাপ ও মশক নিধনে স্থবিরতা 34 ভিউ চাঁদপুরে অনিরাপদ খাবার পরিবেশন: হোটেল-রেস্তোরাঁর অস্বাস্থ্যকর পরিবেশে স্বাস্থ্যঝুঁকিতে হাজারো মানুষ জেলার খবর চাঁদপুরে অনিরাপদ খাবার পরিবেশন: হোটেল-রেস্তোরাঁর অস্বাস্থ্যকর পরিবেশে স্বাস্থ্যঝুঁকিতে হাজারো মানুষ 62 ভিউ