রিসোর্ট খুঁজলেন শবনম ফারিয়া, পরামর্শ দিলেন সারজিস আলম | আই নিউজ বিডি

রিসোর্ট খুঁজলেন শবনম ফারিয়া, পরামর্শ দিলেন সারজিস আলম

মোঃ মোসাদ্দেক হোসাইন ইমন avatar   
মোঃ মোসাদ্দেক হোসাইন ইমন
রিসোর্ট খুঁজলেন শবনম ফারিয়া, পরামর্শ দিলেন সারজিস আলম
রিসোর্ট খুঁজলেন শবনম ফারিয়া, পরামর্শ দিলেন সারজিস আলম
ছবি: সংগৃহীত
Shabnam Faria searches for the resort, advised Sarjis Alam

ফেসবুকেই এখন অনেক সমস্যার সমাধান; হোক সেটা ছোট বা বড়! এই যেমন- অভিনেত্রী শবনম ফারিয়া যেতে চান কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে।

কীভাবে কী করবেন, এর কূল কিনারা করতে না পেরে ফেসবুকে দিয়েছেন পোস্ট। অনেকেই সমাধান দিয়েছেন। তবে সেখানে বেশ গ্রহণযোগ্য তথ্যটি দিয়েছেন সারজিস আলম। তিনি এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক। সারজিস সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সক্রিয়।

ছোট পর্দার অভিনেত্রী ফারিয়া লেখেন, ‘পঞ্চগড় কিংবা কাঞ্চনজঙ্ঘার কাছে ফ্যামিলি নিয়ে ২/৩ দিন থাকার মতো কোনো রিসোর্ট/হোটেল কিংবা স্টে হোম এর মতো কিছু কেউ সাজেস্ট করতে পারেন?’

শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকাল পৌনে ১০টা পর্যন্ত মন্তব্য এসেছে এক হাজার ৮ শ’টির মতো। মন্তব্যকারীদের একজন হলেন সারজিস আলম। তিনি লেখেন, ‘তেঁতুলিয়ায় থাকবেন। ডাকবাংলো আছে, কম্পারেটিভলি বেটার। তাছাড়া কয়েকটা এনজিওর রিসোর্টও আছে। পঞ্চগড়ে স্বাগতম!’

সারজিসের এ মন্তব্যে এ নিউজ লেখা পর্যন্ত প্রত্যুত্তর এসেছে ৬২২টি। তবে এর রিপ্লাই তখনও দেননি ফারিয়া। অনেকে বিষয়টি নিয়ে মজা করতেও ছাড়েননি।

উল্লেখ্য, জনপ্রিয় এ অভিনেত্রী এখন অভিনয়ে নিয়মিত নন। সময় পেলেই শবনম ফারিয়া পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটাতে পছন্দ করেন। এছাড়া সময় পেলেই ঘুরে আসেন দেশ বা বিদেশের কোনো জায়গায়।

Nenhum comentário encontrado


News Card Generator