আ.লীগের এমপি হতে চাওয়া অপু বিশ্বাস এবার বিএনপির অনুষ্ঠানে | আই নিউজ বিডি

আ.লীগের এমপি হতে চাওয়া অপু বিশ্বাস এবার বিএনপির অনুষ্ঠানে..

মোঃ মোসাদ্দেক হোসাইন ইমন avatar   
মোঃ মোসাদ্দেক হোসাইন ইমন
আ.লীগের এমপি হতে চাওয়া অপু বিশ্বাস এবার বিএনপির অনুষ্ঠানে..
আ.লীগের এমপি হতে চাওয়া অপু বিশ্বাস এবার বিএনপির অনুষ্ঠানে..
ছবি: সংগৃহীত
Apu Biswas, who wants to be the Awami League MP, is on the occasion of the BNP.

আওয়ামী লীগের হয়ে নির্বাচনী মাঠে তারকা হিসেবে নিয়মিত উপস্থিত ছিলেন অপু বিশ্বাস। আওয়ামী লীগ সরকারের আমলে প্রচারণায় সক্রিয় ছিলেন তিনি। শুধু তাই নয়, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হওয়ার দৌড়েও তার নাম শোনা গিয়েছিল। কিন্তু সেই অপুই এবার বিএনপির অনুষ্ঠানে যোগ দিয়ে নতুন আলোচনার জন্ম দিলেন।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) কুষ্টিয়ার খোকসা উপজেলায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত শোডাউন, ভোজন ও সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিনি। সঙ্গে ছিলেন চিত্রনায়ক নিরব হোসেন।

জানা যায়, নিরব ও অপু সেখানে যাচ্ছেন খবর ছড়িয়ে পড়তেই বিপুল জনতা ভিড় জমায়। তাদের আমন্ত্রণ জানান খোকসা পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রিপন হোসেন।

অনুষ্ঠানে মঞ্চে বক্তব্য রাখেন অপু বিশ্বাস। তিনি বলেন, ঢাকা থেকে সাত ঘণ্টার পথ পাড়ি দিয়ে আপনাদের সঙ্গে দেখা করতে এসেছি। আমি শিল্পী, এটাই আমার পরিচয়। সেই পরিচয়েই আপনাদের ভালোবাসা পেয়েছি। আপনাদের দীর্ঘ সময় অপেক্ষা আসলে সেই ভালোবাসারই বহিঃপ্রকাশ।

অপু বিশ্বাস আরও বলেন, এর আগে রাজবাড়ী এসেছিলাম, তবে খোকসায় প্রথম আসা। আমাকে এখানে আনার জন্য রিপন ভাইকে ধন্যবাদ জানাই। তিনি আপনাদের সেবা করতে চান, আমি চাইবো আপনারা সেই সুযোগ দেবেন।

নায়ক নিরবও সংক্ষিপ্ত বক্তব্য দেন। তিনি বলেন, আমি সিনেমার মানুষ, সিনেমা নিয়ে কথা বলতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করি। তবে রিপন ভাইয়ের আমন্ত্রণে এখানে এসেছি। আশা করি, আপনারা তার পাশে থাকবেন।

لم يتم العثور على تعليقات


News Card Generator