বিস্তারিত সংবাদ
কুমিল্লার দাউদকান্দি উপজেলার শহীদনগর এলাকায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক সাকিব (২৮) নিহত হয়েছেন এবং এক নারী পথচারী হেলেনা (৫৫) গুরুতর আহত হয়েছেন।
৫ সেপ্টেম্বর ২০২৫, শুক্রবার সন্ধ্যা ৭টা ২০ মিনিটে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সাকিব মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন, এমন সময় হেলেনা নামের এক নারী পথচারী রাস্তা পার হওয়ার চেষ্টা করেন।
এ সময় মোটরসাইকেলটি তাকে ধাক্কা দিলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ছিটকে পড়েন।
দুর্ঘটনায় দুজনই গুরুতর আহত হন।
স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে দাউদকান্দি গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
সেখানে চিকিৎসক সাকিবকে মৃত ঘোষণা করেন।
আহত হেলেনাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
নিহত সাকিব মুন্সিগঞ্জ জেলার টঙ্গিবাড়ী থানার নয়া দিঘীরপাড় গ্রামের মো. হাবিবের ছেলে।
দাউদকান্দি হাইওয়ে থানার পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার তদন্ত চলছে, এবং সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানানো হয়েছে।
Ứng dụng "Eye News BD"
Bình luận 0