মধুপুরে বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা | আই নিউজ বিডি

মধুপুরে বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা..

Ismail Hossen avatar   
Ismail Hossen
মধুপুরে বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা..
মধুপুরে বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা..
ছবি: সংগৃহীত
মধুপুরে বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

মধুপুরে বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

মধুপুর (টাঙ্গাইল), ৪ সেপ্টেম্বর ২০২৫ :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ বৃহস্পতিবার মধুপুর উপজেলা বিএনপি’র উদ্যোগে এক বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে এক আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এতে অংশগ্রহণ করেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, বিএনপি দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার অগ্রদূত। জনগণের অধিকার প্রতিষ্ঠায় দলটির ভূমিকা অনন্য।

এ সময় তারা সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান।

সভায় উপস্থিত নেতাকর্মীরা জনপ্রিয় নেতা এডভোকেট মোহাম্মদ আলী ভাই জিন্দাবাদ ধ্বনি দিয়ে সভাস্থল মুখরিত করে তোলেন।

রিপোর্টার: ইসমাইল হোসেন 

আই নিউজ বিডি 

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator