টঙ্গীতে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী অনুষ্ঠিত | আই নিউজ বিডি

টঙ্গীতে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী অনুষ্ঠিত..

মোঃ মোসাদ্দেক হোসাইন ইমন avatar   
মোঃ মোসাদ্দেক হোসাইন ইমন
টঙ্গীতে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী অনুষ্ঠিত..
টঙ্গীতে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী অনুষ্ঠিত..
ছবি: সংগৃহীত
A colorful rally was held on the occasion of BNP's founding anniversary in Tongi

 

গাজীপুরের টঙ্গীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য র‍্যালীর আয়োজন করা হয়েছে। এসময় কয়েক হাজার নেতাকর্মী ঢাকঢোল ও ব্যানার-ফেস্টুন নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে র‍্যালীতে অংশগ্রহণ করেন।

বৃহস্পতিবার বিকেলে টঙ্গীর মিলগেট এলাকা থেকে র‍্যালীটি শুরু হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে কলেজগেট এলাকায় গিয়ে শেষ হয়।

র‍্যালীতে নেতৃত্ব দেন প্রস্তাবিত গাজীপুর-৬ আসনে সংসদ সদস্য পদপ্রার্থী ও টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন।

এছাড়াও উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানা বিএনপির সাধারণ সম্পাদক গাজী সালাউদ্দিন, টঙ্গী পূর্ব থানা যুবদলের আহ্বায়ক আকবর হোসেন ফারুক, গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সাথী, গাজীপুর মহানগর মহিলা দলের সভাপতি খাদিজা আক্তার বিনা, টঙ্গী পূর্ব থানা যুবদলের সদস্য সচিব নাজমুল ইসলাম মন্ডল, বেনজির আহম্মেদ পিন্টু, হারুন অর রশিদ, নুর ই মোস্তফা খান,খরিরুল ইসলাম গাজী, এডঃ সাইফুল ইসলাম, আমান উল্লাহ গাজী, সুলতানা কনা,রাবেয়া আক্তার, আমিনুল ইসলাম আমিন, রাসেল আহম্মেদ, আবুল হোসেন খলিফা,নুর মোহাম্মদ ইউসুফ, মোকতাদীর হোসেন লিপু মোল্লা সহ বিএনপির বিভিন্ন অঙ্গ-সংগঠনের হাজার হাজার নেতাকর্মী।

সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সুমন সরকার বলেন

নৈরাজ্য সৃষ্টি করে নির্বাচন বানচালের যে কোনো ষড়যন্ত্র রুখে দিতে হবে। গাজীপুরবাসী ঐক্যবদ্ধ রয়েছে। যারা মনে করেন আমাদের মধ্যে বিভক্তি আছে, তারা ভুল করছেন। ইনশাআল্লাহ আমরা ঐক্যবদ্ধভাবে সকল ষড়যন্ত্র প্রতিহত করবো।

র‍্যালীকে ঘিরে টঙ্গী এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। নেতাকর্মীদের স্লোগান ও ঢাকঢোলের বাদ্যে চারপাশ মুখরিত হয়ে ওঠে।

Nema komentara


News Card Generator