বোনের জন্য ওষুধ কিনতে গিয়ে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

রাতে  বোনের জন্য ওষুধ কিনতে আশিক মোটরসাইকেল নিয়ে নন্দির বাজার যাচ্ছিলেন। পথে কেন্দুয়ারচর এলাকার পাকা সড়কে বিপরীত দিক থেকে আসা একটি ভ্যানগাড়ির সঙ্গে সংঘর্ষে তিনি গুরুতর আহত হন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়..
Eidok-এ শেয়ার
বোনের জন্য ওষুধ কিনতে গিয়ে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু
ছবি: সংগৃহীত

শেরপুর সদরের চর মোচারিয়ায় মোটরসাইকেল-ভ্যানগাড়ির সংঘর্ষে আশিক মিয়া (১৮) নামে এক শিক্ষার্থী মারা গেছেন। তিনি এ বছর এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন।

বুধবার (৩ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে চর মোচারিয়া ইউনিয়নের ইউনিয়নের কেন্দুয়ারচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

৪ সেপ্টেম্বর সকালে আশিকের মৃত্যুর তথ্যটি জানিয়েছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবাইদুল আলম।

নিহত আশিক মুন্সিরচর গ্রামের মো. বাদল মিয়ার ছেলে। তিনি গত বছর এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন। পরীক্ষার ফলাফল সন্তোষজনক না হওয়ায়, এ বছর পুনরায় পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন।

নিহতের স্বজন ও স্থানীয়রা জানায়, রাতে  বোনের জন্য ওষুধ কিনতে আশিক মোটরসাইকেল নিয়ে নন্দির বাজার যাচ্ছিলেন। পথে কেন্দুয়ারচর এলাকার পাকা সড়কে বিপরীত দিক থেকে আসা একটি ভ্যানগাড়ির সঙ্গে সংঘর্ষে তিনি গুরুতর আহত হন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্থানীয় ইউপি সদস্য সাজু মিয়া জানান, রাত ১১টার দিকে বাজারে বসেছিলাম। এ সময় একজন দোকানদার দোকান বন্ধ করে নন্দির বাজার যাওয়ার পথে রাস্তায় মরদেহ পড়ে থাকতে দেখে খবর দেয়। ধারণা করা হচ্ছে ভ্যানগাড়ির সঙ্গে সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটেছে। আর আশিক তার বোনের জন্য ওষুধ আনতে যাচ্ছিলেন। কিন্তু পথেই তিনি মারা যান।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবাইদুল আলম বলেন, খবর পেয়ে পুলিশ নিহতের বাড়িতে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ভ্যানগাড়ির সঙ্গে সংঘর্ষে যুবক আশিকের মৃত্যু হয়েছে। পরবর্তী আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

হোয়াটসঅ্যাপে আই নিউজ বিডিবড় খবর সবার আগে, সরাসরি আপনার ফোনে। বিনামূল্যে।ফলো করুন

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

চিরিরবন্দরে কোথাও সন্ত্রাসী কার্যকলাপসহ অপ্রীতিকর পরিস্থিতির উদ্ভব হলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে: হুইপ আখতারুজ্জামান জেলার খবর চিরিরবন্দরে কোথাও সন্ত্রাসী কার্যকলাপসহ অপ্রীতিকর পরিস্থিতির উদ্ভব হলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে: হুইপ আখতারুজ্জামান 8 ভিউ চাঁদপুরে অনিরাপদ খাদ্য উৎপাদন: আল-আকসা বেকারিতে পোকামাকড়সহ রুটি ও মালিকপক্ষের দায় এড়ানোর প্রবণতা জেলার খবর চাঁদপুরে অনিরাপদ খাদ্য উৎপাদন: আল-আকসা বেকারিতে পোকামাকড়সহ রুটি ও মালিকপক্ষের দায় এড়ানোর প্রবণতা 42 ভিউ শুধু চালক নয়, পথচারীদেরও দায়িত্বশীল হতে হবে—সাতক্ষীরায় বিআরটিএর রোড শো জেলার খবর শুধু চালক নয়, পথচারীদেরও দায়িত্বশীল হতে হবে—সাতক্ষীরায় বিআরটিএর রোড শো 47 ভিউ সড়ক নিরাপত্তায় চালকদের দক্ষতা বৃদ্ধিতে সাতক্ষীরায় রিফ্রেশার প্রশিক্ষণ জেলার খবর সড়ক নিরাপত্তায় চালকদের দক্ষতা বৃদ্ধিতে সাতক্ষীরায় রিফ্রেশার প্রশিক্ষণ 56 ভিউ ঝালকাঠিতে অর্থনৈতিক শুমারি-২০২৪ ও পরিসংখ্যান বিষয়ক সেমিনার অনুষ্ঠিত জেলার খবর ঝালকাঠিতে অর্থনৈতিক শুমারি-২০২৪ ও পরিসংখ্যান বিষয়ক সেমিনার অনুষ্ঠিত 86 ভিউ ভয়মুক্ত সমাজ ও নারীর নিরাপদ চলাচলের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন জেলার খবর ভয়মুক্ত সমাজ ও নারীর নিরাপদ চলাচলের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন 74 ভিউ শহিদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ নতুন প্রজন্মের কাছে তুলে ধরার আহ্বান, সাতক্ষীরায় প্রস্তুতি সভা জেলার খবর শহিদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ নতুন প্রজন্মের কাছে তুলে ধরার আহ্বান, সাতক্ষীরায় প্রস্তুতি সভা 49 ভিউ