মধুমতী নদীতে বোয়ালমারী প্রেসক্লাবের নৌভ্রমণ | আই নিউজ বিডি

মধুমতী নদীতে বোয়ালমারী প্রেসক্লাবের নৌভ্রমণ

ফরিদপুর ব্যুরো avatar   
ফরিদপুর ব্যুরো
মধুমতী নদীতে বোয়ালমারী প্রেসক্লাবের নৌভ্রমণ
মধুমতী নদীতে বোয়ালমারী প্রেসক্লাবের নৌভ্রমণ
ছবি: সংগৃহীত
মোহাম্মাদ ইমরান, ফরিদপুর:

ফরিদপুরের বোয়ালমারী প্রেসক্লাবের উদ্যোগে বুধবার (৩ সেপ্টেম্বর) দিনব্যাপী মধুমতী নদীতে নৌভ্রমণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলার মুহাম্মদপুর ঘাট থেকে শুরু হয়ে রউফনগর ঘাট পর্যন্ত বিস্তৃত এ ভ্রমণ সকাল ১০টা থেকে শুরু হয়ে রাত পর্যন্ত চলে। ভ্রমণে প্রেসক্লাবের সদস্যবৃন্দ, শুভাকাঙ্ক্ষী এবং মুহাম্মদপুর প্রেসক্লাবের সদস্যরা অংশগ্রহণ করেন।

আয়োজনে নৌভ্রমণকারীরা লোকগীতি পরিবেশনের মাধ্যমে আনন্দঘন পরিবেশ সৃষ্টি করেন। নদীর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের পাশাপাশি এটি সাংবাদিকদের জন্য এক মিলনমেলায় পরিণত হয়।

ভ্রমণ শেষে অংশগ্রহণকারীরা রউফনগর ঘাটে বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ-এর পৈতৃক নিবাস ও স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন। এ সময় তাঁরা তাঁর জীবন ও কর্ম সম্পর্কে অবহিত হন এবং শহীদ বীরশ্রেষ্ঠের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

সাংবাদিকদের অংশগ্রহণে আয়োজিত এ ধরনের ভিন্নধর্মী অনুষ্ঠান একদিকে যেমন বিনোদনমূলক, অন্যদিকে দেশের শ্রেষ্ঠ সন্তানদের আত্মত্যাগ সম্পর্কে নতুন প্রজন্মকে জানার সুযোগ সৃষ্টি করে। ভবিষ্যতেও অনুরূপ শিক্ষামূলক ও বিনোদনমূলক কর্মসূচি গ্রহণের আশাবাদ ব্যক্ত করেছে বোয়ালমারী প্রেসক্লাব কর্তৃপক্ষ।

বোয়ালমারী প্রেসক্লাবের সভাপতি এডভোকেট কোরবান আলীর আমন্ত্রণে অতিথি হিসেবে অংশগ্রহণ করেন বোয়ালমারী বাজারের বিশিষ্ট ব্যবসায়ী এজাজুল করিম মঞ্জু, ডাক্তার নুরুল ইসলাম এবং মুহাম্মদপুর প্রেসক্লাবের সদস্যবৃন্দ।

নৌভ্রমণে আরো অংশগ্রহণ করেন সহ-সভাপতি কাজী আমিনুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক সুমন খান, কোষাধ্যক্ষ জাকির হোসেন, প্রচার সম্পাদক এম জামান, দৈনিক খোলা কাগজ প্রতিনিধি আল মামুন রনি, দৈনিক সংগ্রাম প্রতিনিধি মাওলানা মো. রফিকুল ইসলাম, নয়া দিগন্ত প্রতিনিধি ইকবাল হোসেন, আমাদের সময় ডট কমের প্রতিনিধি সনৎ চক্রবর্তী, সাপ্তাহিক মানব দর্পণ সম্পাদক তারিকুল ইসলাম, প্রতিদিনের খবর প্রতিনিধি মুকুল বসু, দৈনিক আমার বার্তা প্রতিনিধি মোহাম্মাদ ইমরান এবং বোয়ালমারী প্রেসক্লাবের শুভাকাঙ্ক্ষী, সুধীজন।

לא נמצאו הערות


News Card Generator