খুলনার নবাগত জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময় | আই নিউজ বিডি

খুলনা

খুলনার নবাগত জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময়

****
Partilhar no Eidok
খুলনার নবাগত জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময়
Foto: arquivo

 

 

খুলনার নবাগত জেলা প্রশাসক মোঃ তৌফিকুর রহমান আজ (বুধবার) বিকালে তাঁর সম্মেলনকক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন।

মতবিনিময়কালে জেলা প্রশাসক বলেন, পরিকল্পনা ভালো না হলে বাস্তবায়ন সুন্দর হয় না। তাই জলাবদ্ধতা-সহ খুলনার সমস্যার পেছনে মূল কারণগুলো খুঁজে বের করে মূল থেকে সমস্যার সমাধান করতে হবে। ভূমি অফিসগুলোতে জমির খাজনা প্রদান, মিউটেশন প্রভৃতি করার ক্ষেত্রে কেউ হয়রানির শিকার হয়ে অভিযোগ জানালে অবশ্যই তার সমাধান করা হবে। কোন পরিকল্পনা গ্রহণ ও সিদ্ধান্ত বাস্তবায়নে জনস্বার্থই সবসময় অগ্রাধিকার পাবে। যেকোন সরকারি প্রতিষ্ঠানের দখল হওয়া জমি উদ্ধারে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান উদ্যোগ নিলে জেলা প্রশাসন সার্বিক সহযোগিতা করবে। 

তিনি আরও বলেন, জেলা প্রশাসক কার্যালয়ে প্রস্তুত থাকা যেকোন তথ্য গণমাধ্যমকে সরবরাহের ক্ষেত্রে প্রক্রিয়াটিকে আরো দ্রুত ও সহজ করার চেষ্টা থাকবে। খুলনায় জেলা প্রশাসক হিসেবে আপনাদের সহযোগী হয়ে থাকতে চাই, অভিভাবক হিসেবে নয়।

 সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মন্ডল, খুলনা প্রেসক্লাবের আহবায়ক এনামুল হক, সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল, সিনিয়র সাংবাদিক শেখ দিদারুল আলমসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Comentários 0

Nenhum comentário encontrado

Artigos relacionados

দীর্ঘ বিরতির পর বাগেরহাট জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি সুজন মোল্লা, সম্পাদক সোহাগ Notícias do distrito দীর্ঘ বিরতির পর বাগেরহাট জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি সুজন মোল্লা, সম্পাদক সোহাগ 75 Views চিরিরবন্দরে অটো গ্যারেজে অভিযান, গাঁজাসহ গ্রেপ্তার ৫। Notícias do distrito চিরিরবন্দরে অটো গ্যারেজে অভিযান, গাঁজাসহ গ্রেপ্তার ৫। 53 Views নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা Notícias do distrito নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা 86 Views নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা Notícias do distrito নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা 51 Views লায়ন প্রফেসর ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ১ হাজার ৪০০ রোগী Notícias do distrito লায়ন প্রফেসর ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ১ হাজার ৪০০ রোগী 29 Views ঈশ্বরগঞ্জে জুয়ার আসরে পুলিশের হানা, গ্রেফতার ১ Notícias do distrito ঈশ্বরগঞ্জে জুয়ার আসরে পুলিশের হানা, গ্রেফতার ১ 68 Views  শ্যামনগরে বিভিন্ন দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে সাতক্ষীরা জেলা প্রশাসক Notícias do distrito  শ্যামনগরে বিভিন্ন দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে সাতক্ষীরা জেলা প্রশাসক 48 Views